সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট: গরমকালে ছেলে-মেয়ে উভয়েরই চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। যার ফলে চুলের তৈলাক্তভাব দেখা দেয়। চুল পড়ার সমস্যাও বাড়তেই থাকে। চুলের তৈলাক্তভাব দূর করতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। পুজোর আগে সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে চুলের তৈলাক্তভাব থেকে যাবে। চুলের তৈলাক্তভাব দূর করতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,প্রোটিন হেয়ার প্যাক,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের প্রয়োজন হয়। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে চুলের তৈলাক্তভাব দূর করবেন-

ডিপ কন্ডিশনিং
চুলের ঘনত্ব বজায় রাখতে ও আর্দ্রতা মেটাতে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং প্রয়োজন।এতে চুলে আর্দ্রতার ঘাটতি মেটে। ডিপ কন্ডিশনিং করার জন্যে আপনি প্রয়োজনীয় হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতেও তৈরী করে নিতে পারেন কন্ডিশনিং মাস্ক। ডিম, টক দই এবং আমন্ড অয়েল মিশিয়ে প্রস্তুত করে নিন হেয়ার মাস্ক। আপনার চুলে তা ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন বারাসাতে বিস্ফোরণের ঘটনায় শুভেন্দু অধিকারীর মামলা খারিজ কলকাতা হাইকোর্টে
একদিন অন্তর শ্যাম্পু করুন
চিকিৎসকরা বলেন,সাধারণত সপ্তাহে দুদিন অন্তর শ্যাম্পু করলেই ভালো থাকে চুল।গ্রীষ্মকালে খুব বেশি ঘাম হয়।তাতে চুল আরও বেশি তৈলাক্ত হয়ে যায়।চুল পড়ার সমস্যাও বেড়ে যায়।তাই চুল ভালো রাখতে বিশেষ করে গরমকালে একদিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন।শ্যাম্পু করার পর বেশি করে জল দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত।গ্রীষ্মকালে কন্ডিশনার ব্যবহার না করাই ভাল।এতে চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে।

তেল মালিশ
সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখবেন না। এতে চুলের ক্ষতি হবে।
আরও পড়ুন ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে আজ থেকেই ডায়েটে যোগ করুন এই খাবার
ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
রোজকার ব্যস্ত জীবনে সময়ের অভাবে রোজ শ্যাম্পু করার সময় পাননা অনেকেই।ফলে চুল বেশি মাত্রায় তৈলাক্ত হয়ে পরে।বাজারে অনেক উন্নত ধরনের ড্রাই শ্যাম্পু পাওয়া যায়।তাই চুলের তৈলাক্ত ভাব্দুর করতে আজ থেকেই ড্রাই শ্যাম্পু ব্যবহার শুরু করুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে