Home » নাশকতার ছক বানচাল, খুলনা ৱ্যাব-৬ এর অভিযানে পাকড়াও জঙ্গি সংগঠনের ৫ সদস্য

নাশকতার ছক বানচাল, খুলনা ৱ্যাব-৬ এর অভিযানে পাকড়াও জঙ্গি সংগঠনের ৫ সদস্য

অমিত পাল, সময় কলকাতা (বাংলাদেশ প্রতিনিধি) : নাশকতার ছক ভেস্তে গেল ৱ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৱ্যাব ) তৎপরতায় ।বাংলাদেশের খুলনা র‌্যাব সিক্স ভেস্তে দিয়েছে জঙ্গিদের নাশকতার বড় আকারের পরিকল্পনা ৷  ৱ্যাব-৬ এর অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের “আনসার আল ইসলাম”-এর ৫ সদস্যকে ৷ বৃহস্পতিবার ৱ্যাব-৬   এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে জঙ্গিদের।

সাংবাদিক সম্মেলনে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর অভিযানে বাংলাদেশ হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত পিরোজপুরের মৃত: কামাল গাজীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মোঃ আকাশ @ আব্দুল্লাহ (২৩) ও মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন @ জসীমউদ্দীন (২১), মাদারীপুরের মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০) এবং গোপালগঞ্জের সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মোঃ রিপন (২০)’কে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে।তাদের গ্রেফতার করে উল্লেকযোগ্য সাফল্যের নজির রাখল ৱ্যাব-৬।

আরও পড়ুন : সুতপা চৌধুরী হত্যাকান্ডে সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের সাজা

About Post Author