Home » বক্সঅফিসে বাজিমাত! ৪৯০ কোটির গণ্ডি পার ‘গদর ২’-এর

বক্সঅফিসে বাজিমাত! ৪৯০ কোটির গণ্ডি পার ‘গদর ২’-এর

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবিটি মুক্তির আগেই রেকর্ড গড়েছিল। প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল ‘গদর ২’ ছবির টিকিট। মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত গদর ২। ছবিটি মুক্তির ১৫ দিনের মধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি। এবার মাত্র ২২ দিনে ৪৯১ কোটির গণ্ডি পার করল এই ছবি। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল অনিল শর্মা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের হিট ছবির জায়গা করে নিয়েছে। জানা গিয়েছে, ‘পাঠান’, ‘বাহুবলী ২’ , কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির গণ্ডিও পার করেছে ‘গদর ২’ ।

গত ২৬ জুলাই মুক্তি পেয়েছিল ‘গদর ২’ ছবির ট্রেলার। তারপর থেকেই জোরকদমে ছবির প্রচার কাজ চালিয়েছিল আমিশা। ‘গদর ২’ ছবির প্রচারের কোনও খামতি রাখতে চাননি সানি-আমিশা দুজনেই। কয়েকদিন আগেই ছবির প্রচারে এই জুটি জয়পুরে গিয়েছিলেন। জানা গিয়েছে,এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে।

আরও পড়ুন    পাতুরি নয়, উইকেন্ডে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি মালাইকারি

এছাড়াও ফুটে ওঠে মর্মান্তিক দেশভাগের কাহিনী। সানিকে এক ট্রাক চালকের চরিত্রে এবং একজন শিখ এর চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে, সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সব পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠে এই নিয়েই ছিল সমগ্র ছবি। আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগে ২০ বছর আগের গদরে তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা।

About Post Author