Home » জি ২০ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের পরিচয়পত্রে আসছে বড়সড় বদল

জি ২০ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের পরিচয়পত্রে আসছে বড়সড় বদল

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: রাষ্ট্রপতির চিঠি বিতর্কের পর এবার জি ২০ সম্মেলনে সমস্ত ভারতীয় প্রতিনিধি এবং আমলাদের পরিচয়পত্রেও আসছে বড়সড় বদল। সেখানেও ‘ইন্ডিয়া’ নামের বদলে ‘ভারত’ শব্দটি বসানো হচ্ছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসতে চলেছে জি ২০ সম্মেলন। কার্যত সেকারণে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। সম্মেলনের আগে মঙ্গলবার সকাল থেকেই ইন্ডিয়া শব্দ নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। যদিও ভারতীয় প্রতিনিধি এবং আমলাদের পরিচয়পত্রের বিষয়টিতে আরও ইন্ধন দেয় রাষ্ট্রপতির চিঠি। ওই চিঠিতে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’।

এসবের মাঝেই শোনা যায়, জি ২০ সম্মেলনে সমস্ত ভারতীয় প্রতিনিধি এবং আমলাদের পরিচয়পত্রেও বদল আসছে। নয়াদিল্লিতে জি ২০ রাষ্ট্রগোষ্ঠীগুলির সম্মেলন চলার সময়েই মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে একটি নৈশভোজের আয়োজন হয়। সূত্রের খবর, সেই নৈশভোজের যে আমন্ত্রণপত্র রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দিল্লিতে এবারের জি-২০ সম্মেলন বসতে চলেছে। এবার এই সম্মেলনে সভাপতিত্ব করছে নয়াদিল্লি। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। কার্যত সেকারণেই এবারের জি-২০ সম্মেলন বিশ্ব দরবারে ভারতের শক্তিশালী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন     যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির

অন্যদিকে,ভারতে যেসময় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক সেসময়ই আমেরিকায় অনুষ্ঠিত হবে এপেকের বৈঠক। যদিও এবারের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিতে পারেন বলে মস্কোর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানিয়েছিলেন, ‘বাইডেন এই ভারত সফর নিয়ে খুবই উৎসাহী। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।’

About Post Author