সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: পায়েস ছাড়া বাঙালির পুজো-পার্বণ একেবারেই অসম্পূর্ণ। পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। হিন্দু বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই বছর বুধ এবং বৃহস্পতি, দু’দিনই পড়েছে জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমী উপলক্ষে ভোগ নিবেদনের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলের পায়েস। পায়েস মানেই কি কাজু আর কিসমিসের মেলবন্ধন? সেই দস্তর ভেঙে এবার গোপাল ঠাকুরকে খুশি করতে বানিয়ে ফেলুন নারকেলের পায়েস। একঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন ঘটে। তাই রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নারকেলের পায়েস। চেনা পদের অচেনা বদল দেখতে পায়েস বানান নারকেল দিয়ে। নারকেলের পায়েস বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কোরানো নারকেল- ৫০ গ্রাম
দুধ-২ লিটার
গোবিন্দভোগ চাল-১২০ গ্রাম
গুঁড়ো চিনি: ৪০ গ্রাম
কাঠবাদাম- ১০০ গ্রাম
আরও পড়ুন ‘বিগ বি’ কে বিশেষ উপহার বিসিসিআইয়ের

প্রণালী
প্রথমেই গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিয়ে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এবার দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ দুধ ঘন হয়ে অর্ধেক না হয়ে যায়। এবার চালের থেকে জল ঝরিয়ে নিয়ে তা দুধে দিয়ে ভাল করে ফোটান। চাল সেদ্ধ হয়ে এলে দুধ আরও গাঢ় হয়ে যাবে। এরপর বাদাম কুচি আর নারকেল দিয়ে আরও মিনিট ১৫ ফোটাতে হবে। দুধ ঘন হয়ে এলে চিনি দিয়ে দিন। পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। পায়েস ঠান্ডা করে তাতে ওপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে ফ্রিজে রাখুন। এবার খানিকটা বাদাম কুচি শুকনো তাওয়ায় সেঁকে নিন। ঠান্ডা পায়েসের উপর বাদাম কুচি ছড়িয়ে নিন। ব্যস গোপালের জন্য তৈরি গোলাপের পায়েস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি