Home » বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সব দিক থেকে পরিপূর্ণ দল মন্তব্য নেটিজেনদের

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সব দিক থেকে পরিপূর্ণ দল মন্তব্য নেটিজেনদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: চলতি বছরের শেষে বসতে চলছে আরও একটা একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ১২ বছর পর বিশ্বকাপের আয়োজন করছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তের মোট ১২ টি মাঠকে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতার আসর। সব দলের এখন প্রস্তুতি তুঙ্গে। তবে আইসিসির নিয়ম অনুযায়ী চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত সব দলকে নিজেদের দল ঘোষণা করতে হবে। সেই অনুযায়ী ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মত দেশগুলি দল ঘোষণা করে দিয়েছে। এবার বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।

বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করল একদিনের ফরম্যাটে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রত্যাশা মত দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। এছাড়াও দলে রয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটার হিসেবে দলে রয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ,ক্যামেরন গ্রিন। বোলারদের মধ্যে দলে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।যদিও প্রাথমিক ১৫ সদস্যের দলে জায়গা পাননি ব্যাটার মার্কোস লাবুশানে, অলরাউন্ডার অ্যারন হার্ডি, স্পিনার তনবীর সংঘা ও পেসার ন্যাথাল এলিস।

একনজরে দেখে নেওয়া যাক কারা পেলেন ভারতে আসার টিকিট:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, জোশ ইঙ্গলিস, সিন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যাডাম জাম্পা, জোশ হেজেলউড, মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস, ও মিচেল স্টার্ক।

আরও পড়ুন   দেড় দশক পর মেসির বিরুদ্ধে মহাযুদ্ধের যবনিকা! বড় ঘোষণা রোনাল্ডোর

একদিনের বিশ্বকাপের সব থেকে সফল যে এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতে আসছে বলা বাহুল্য। সব বিভাগে পরিপূর্ণ এবারের দল। নেটিজেনদের দাবি, এই দল থেকে কাউকে বসানো অস্ট্রেলিয়া কোচের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

About Post Author