স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর: বিশ্বকাপ মন্তব্যে বোমা ফাটিয়েছিলেন ডাচ কোচ লুই ফান হাল। ডাচ কোচ অভিযোগ করেছিলেন, কাতার বিশ্বকাপে মঞ্চ তৈরি করা হয়েছিল মেসিকে বিশ্বচ্যাম্পিয়ন করার জন্য। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে জোর বিতর্ক। পক্ষপাতিত্ব বিতর্কে এবার জাতীয় দলের শিষ্যকে পাশে পেলেন না ডাচ কোচ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ফান হালের জাতীয় দলের শিষ্য ভার্জিল ভ্যান ডাইক তাঁর মতের বিরোধিতা করেছেন।

এদিন লিভারপুলের ডিফেন্ডার ও নেদারল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ডাইক বলেছেন, “আপনি কি ফান হালের মেসিকে নিয়ে করা মন্তব্য নিয়ে প্রশ্ন করছেন? উনি যা ইচ্ছে বলতেই পারেন। এটা ওনার মত, আমি ওনার মতামতের সঙ্গে সহমত নই।” তিনি এও জানিয়ে দেন ডাচ দলের সদস্যরা তাঁদের কোচের এহেন মন্তব্যকে সমর্থন করে না। শুধু ভ্যান ডাইক নয়, মেসি নিয়ে ডাচ কোচের মন্তব্যের বিরোধিতা করেছেন ডাচ গোলরক্ষক মার্ক ফ্লিক্কেন। তিনি বলছেন, “আমরা ফান হালের মেসি নিয়ে করা মন্তব্য নিয়ে সকালে আলোচনা এড করছিলাম। এটা যদি কারুর নিজস্ব মতামত হয় তাহলে ঠিক আছে। প্রত্যেকে নিজের মতামত রাখতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে তাঁর মন্তব্যকে সমর্থন করিনা।”

মেসির বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে ফান হাল পাশে পাননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনীদেরও। ইউনাইটেডের প্রাক্তন ফরাসি লেফট ব্যাক প্যাট্রিক এভ্রা বলছেন, “মেসি আর্জেন্টিনাকে বহন করেছে। লোকে বলছে মেসি বিশ্বকাপ জিতেছেন কারণ উনি ৫ টি পেনাল্টি পেয়েছেন। আমি বলি আপনি গিয়ে ওই গোকগুলি করে দেখান।”
আরও পড়ুন বাংলা দিবস নিয়ে তৃণমূল-বিজেপি রাজনৈতিক বাদানুবাদ ও সংঘাত চরমে
প্রসঙ্গত, বিশ্বকাপে আর্জেন্টিনার জয় নিয়ে কটাক্ষ শোনা গিয়েছিল ফান হালের গলায়। তিনি মন্তব্য করেছিলেন, “বিশ্বকাপে কারচুপি করা হয়েছে। একটি মঞ্চ তৈরি করা হয়েছে শুধু মেসিকে বিশ্বচ্যাম্পিয়ন করা হবে বলে। সব কিছু পূর্ব নির্ধারিত ছিল।” তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ফুটবল মহলে। এবার বিতর্কের মুখে অনেকটাই কোণঠাসা হয়ে পড়লেন ৭২ বছরের এই ডাচ কোচ।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত