Home » এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ধাক্কা! চিনের কাছে হার ভারতের

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ধাক্কা! চিনের কাছে হার ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: হতশ্রী ফুটবলের নিদর্শন। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হার ভারতের। শনিবার চিনের দালিয়ান সুওয়ান স্টেডিয়াম ভারতের প্রতিপক্ষ ছিল চিন। ফিফা ক্রমতালিকায় ভারত ও চিনের মধ্যে দুরত্ব মাত্র ১৯ ঘরের। সেদিক থেকে দেখতে গেলে চিনের ফুটবল যে ভারতের থেকে বিশাল আহামরি মানের এমনটা নয়।

গত কয়েক বছরের ভারতীয় ফুটবলের যে উন্নতি ঘটেছে, একথা অতি বড় সমালোচকদেরও দৃষ্টি এড়ায়নি। ফলে দুটি দেশে অনূর্ধ্ব ১৯ দলের কাছ থেকে তুল্যমূল্য লড়াইয়ের আশা করেছিলেন সমর্থকরা। তাঁরা অবশ্যই আশাহত হবেন। কয়েকদিন আগে কিংস কাপে ইরাকের মত শক্তিশালী দলকে প্রায় হারিয়ে দিয়েছিল ভারত। শেষরক্ষা হয়নি। এদিনও চিনের বিরুদ্ধে হারতে হল ভারতকে।

তবে বড়দের লড়াইটা চিনের বিরুদ্ধে করতে পারল না ভারতের ছোটরা। ঘরের ম্যাচের আগাগোড়া ছিল লাল জার্সিধরীদের দাপট। বলকে নিয়ন্ত্রণে রেখে ভারতীয় দলের উপর চাপ সৃষ্টি করছিল চিনের ছেলেরা। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলে কাছে পৌঁছে গিয়েছিল চিন। তবে ভারতীয় রক্ষণভাগ সতর্ক থাকার বিপদ কিছু হয়নি। ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬৮ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন    ভারতের বিরুদ্ধে নামার একদিন আগে দল ঘোষণা পাকিস্তানের, হুঙ্কার শাহীনের

পেনাল্টি থেকে গোল করে চিনকে এগিয়ে দেন অধিনায়ক তাও কিয়াংলং। গোল খেয়ে সেটা শোধের মরিয়া চেষ্টা করেন ক্লিফোর্ড মিরান্ডার ছেলেরা। দ্বিতীয়ার্ধে ভারতের কাজটা সহজ করে দেন হু হেতাও। ভারতের নেওয়া ফ্রিকিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তিনি। একটা সময় মনে হচ্ছিল ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত থাকবে। তবে, দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে ফের ব্যবধান বাড়ায় চিন। গোল করেন মোহেমাতিপাতস। তারপর ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি ভারত।

About Post Author