সময় কলকাতা ডেস্ক,১০ সেপ্টেম্বর : ৫০ ওভারের ম্যাচের নিয়মটা কী? নিয়মটা হল এরকম যে দুদলকেই অন্তত কুড়ি ওভার করে খেলতে হবে। রবিবার বৃষ্টি এসে যখন খেলায় বাদ সাধে তখন ২৪.১ ওভার খেলার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪৭। তখনও বোঝা যায় নি রবিবার আর খেলাই হবে না। সামান্য সময় বৃষ্টির দেবতা স্তব্ধ থেকেছেন, আবার বৃষ্টি এসেছে। গ্রাউন্ডসম্যানদের ছোটাছুটি করে যেতে হয়েছে। একবার নয়, একাধিক বার। অবশেষে জানানো হয়, ম্যাচ সোমবার তিনটেতে আবার শুরু হবে। ১৪৭-২ স্কোরবোর্ড থাকবে সোমবার তিনটেতে। ব্যাট হাতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও কে এল রাহুল। বলা যেতেই পারে গিল ও রোহিত শর্মার সৌজন্যে সোমবার ভারত আবার নামবে স্বস্তি নিয়ে বড় রান করার লক্ষ্যে। স্বস্তি নিয়ে ভারত এদিন ফিরলেও ম্যাচের অনেকটাই বাকি, শেষ হাসি কে হাসে দেখার, তারচেয়েও বড় আকাশ কী চাইছে!


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই