Home » পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাকে দল থেকে বহিস্কার

পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাকে দল থেকে বহিস্কার

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা ,১১ সেপ্টেম্বর : দলবিরোধী কাজের জন্য তৃণমূল দল থেকে বহিস্কৃত হলেন স্থানীয় তৃণমূল নেতা।যাকে বহিস্কার করা হল তিনি আবার এই সিদ্ধান্ত মানতে নারাজ এবং সরাসরি বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে চান । পূর্ব বর্ধমানে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ নম্বর অঞ্চলের ঘটনা। এখানে দুই নম্বর ব্লকের জোতিরাম বাম গ্রামের ২২৫ নম্বর বুথের বুথ সভাপতি শেখ রাজু কে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা  ৩ বছরের জন্য।

বর্ধমান ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার জানান,  বারবার বলা সত্ত্বেও দলের নীতি নিয়ম কিছুই মানছিলেন না শেখ রাজু। তিনি নিজের এখতিয়ার ছাড়িয়ে তাঁর সম্বন্ধে ও দলের বিধায়ক নিশিত কুমার মালিক কে ফোনে দলবিরোধী কথাবার্তা বলার জন্য ও তাদেরকে অবমাননা করেছেন। শুধু তাই নয় শেখ রাজু দলবিরোধী কাজ করে চলছিলেন, যার জন্যই এই বহিষ্কার।

বহিষ্কৃত তৃণমূল বুথ সভাপতি শেখ রাজু বলেন, “আমি কোনও দল বিরোধী কাজ করিনি, আমার বুথ থেকে তৃণমূলকে আমি ছয়শ থেকে সাতশো ভোটে এগিয়ে রেখেছি।” শেখ রাজু বলছেন এই বিষয়ে তিনি দলের উচ্চপর্যায়ে তিনি জানাবেন ও সর্ব ভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাবেন।

পূর্ব বর্ধমানের একটা বিশাল অংশের তৃণমূল কর্মী এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত। শেখ রাজু দাবি করেছেন, তাঁর কাজের খতিয়ান দেবে এলাকার মানুষ যারা তাঁর পাশে রয়েছেন।অন্যদিকে পরমেশ্বর কোনার আবার পরিষ্কার নির্দেশ দিয়েছেন, শেখ রাজুকে সবধরণের দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সবমিলিয়ে বিষয়টি নিয়ে আরও জলঘোলা হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল সমর্থকরা ।।

আরও পড়ুন :মন্দারমনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সৈকতে অর্ধনগ্ন তরুণীর দেহ উদ্ধার

About Post Author