Home » মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোলাপুরি চিংড়ি

মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোলাপুরি চিংড়ি

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ ভাপা হোক কিংবা পাতুরি— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি। চিংড়ি খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। চিংড়ি মানেই কি ভাপা? অথবা মালাইকারি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক কোলাপুরি চিংড়ি। চিংড়ির রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন কোলাপুরি চিংড়ি। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে কোলাপুরি চিংড়ি। কোলাপুরি চিংড়ি বাঙালির হেঁসেলে খুব কম সমসয়েই বানানো যায়। কোলাপুরি চিংড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
বাগদা চিংড়ি- ৭৫০
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩টি

হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

আরও পড়ুন   স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন আড় মাছের কোফতা কারি


রন্ধন প্রণালী
প্রথমেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে চিংড়ি দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি কোলাপুরি চিংড়ি। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে কোলাপুরি চিংড়ি।

About Post Author