সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ সবসময় পনিরের একইরকম ঝোল, ভাপা খেতে কারোরই ভালো লাগে না। তাই পনির রান্নায় নতুনত্ব আনতে ডিনারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি পনির। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আচারি পনির। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই টক-ঝাল আচারি পনির খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। আচারি পনির বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। আচারি পনির বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-৪০০
গোলমরিচ: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: স্বাদ মতো
জিরে গুঁড়ো: ২ চা চামচ
সাদা তেল:২০০ গ্রাম
হলুদ: ১ চা চামচ
তেঁতুলের ক্বাথ: ১ চা চামচ
লেবুর রস: ১ চা চামচ
অ্যারারুট: ৫০ গ্রাম
নুন: পরিমাণ মতো
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া, ইডির দফতরে পৌঁছলেন অভিষেক

রন্ধন পদ্ধতি
প্রথমেই পনির বড়ো বড়ো করে কেটে মধ্যে অল্প নুন ও লেবু মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা ম্যারিনেশনের পর ফের জল দিয়ে পনিরগুলি ধুয়ে নিন। এবার পনিরের মধ্যে গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কাগুঁড়ো, তেঁতুলের টক, জিরে গুঁড়ো ও তেল দিয়ে মাখিয়ে রাখুন মিনিট পাঁচেক। পনিরের গায়ে সব মশলা ভাল করে ঢুকে যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। একঘন্টা পর মশলা মাখা পনিরে অ্যারারুট মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উপর থেকে লেবুর রস, চাটমশলা ও স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন টক ঝাল আচারি পনির।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি