সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর: ১৪ সেপ্টেম্বর দিনটিকে দেশবাসী হিন্দি ডে বা হিন্দি ভাষার দিবস হিসেবে পালন করে। ১৯১৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বোহার রাজেন্দ্র সিং। যিনি হিন্দি ভাষাকে দেবনাগরী হরফে লিপিবদ্ধ করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর জন্ম দিবসটিকে দেশের মানুষ, বিশেষ করে উত্তর ভারতীয়রা হিন্দি দিবস বলে পালন করে থাকেন। ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর দেশ স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেন। তবে হিন্দিকে যাঁরা মাতৃভাষা বলে মনে করেন তাঁরা ঠিক কতটা ভাষাটি সম্পর্কে ওয়াকিবহাল? একটি সরল প্রশ্নের মাধ্যমে যাচাই করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।
क्या आप मुझे बता सकते हैं, नीचे दिए गए क्रिकेट के शब्दों को हिंदी में क्या कहते हैं?
1. Umpire
2. Wicket-keeper
3. Fielder
4. Helmet#हिंदी_दिवस
— Sachin Tendulkar (@sachin_rt) September 14, 2023
হিন্দি দিবসের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন প্রশ্ন করেন। “আপনারা আমাকে বলতে পারেন নিচে দেওয়া ৪ টি শব্দের হিন্দি অনুবাদ কি হবে?” ক্রিকেটের ইশ্বর বলে যিনি ভক্তকুলের কাছে পরিচিত তাঁর প্রশ্ন যে ক্রিকেট নিয়েই হবে এটাই স্বাভাবিক। তিনি যে ৪ টি শব্দের কথা বলেছেন। শব্দ চারটি হল, “Umpire, Wicket-Keeper, Fielder, এবং Helmet।” সচিনের করা পোস্টের নিচে কমেন্ট করেছেন তাঁর অনুগামীরা। কেউ কেউ চেষ্টা করেছেন জবাব দিতে। কেউ কেউ আবার মস্করা করতেও ছাড়েননি।
আরও পড়ুন বল পায়ে সাম্বা ম্যাজিক! পেরুকে ১৫ গোল ব্রাজিলের

আম্পায়ার শব্দটির মানে অনেকে লিখেছেন ‘অধিনির্ণায়ক’, কেউ লিখেছেন ‘নির্ণয়কর্তা’। আবার কেউ লিখেছেন ‘বিপঞ্চ’। উইকেট কিপারের ক্ষেত্রে কেউ লিখেছেন ‘দণ্ড-রক্ষক’, কেউ আবার লিখেছেন ‘ফটকি কা রাখওয়ালা’। ফিল্ডারদের ক্ষেত্রে বেশিরভাগ সহমত হয়েছেন যে শব্দটির সঙ্গে সেটি হল ‘ক্ষেত্রকর্তা’। হেলমেটের ক্ষেত্রে কেউ লিখেছেন ‘শিরস্ত্রাণ’, কেউ আবার ‘শিরকবচ’। অনেকে আবার মজা করে লিখেছেন ‘শেহবাগকে জিজ্ঞেস করুন’, কেউ আবার পাল্টা জিজ্ঞেস করেছেন ‘ সচিন স্যার ব্যাটের গ্রিপকে হিন্দিতে কি বলে?’


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই