সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : উৎসবের মরশুম আসন্ন আর বাঙালির উৎসবের মরশুমে পড়েছে ডার্বি। দুর্গা পুজো তথা উৎসবের মরশুমে ডার্বি সহ তিনটি বড় খেলা হওয়ার কথা ।আর এই সময় যুবভারতীতে খেলা দেওয়া হলেও, রাজ্য খেলায় নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।বড় উৎসব, বড় ম্যাচ, আয়োজন ঘিরে সংকটও বড়।
পুজোর ছুটির মাঝে আইএসএল ডার্বি , সরকারি আধিকারিক, পুলিশ কর্তা সহ পুলিশদের অনেকেরই উৎসবের সময় ছুটি থাকবে তাই উৎসবের দিনগুলিতে খেলায় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা সম্ভবপর নয় বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়া অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রীর বক্তব্যের পরে আইএসএল এ প্রথম ডার্বি আয়োজন নিয়ে দেখা দিল রীতিমত সংশয়।আগামী ২৮ অক্টোবর আইএসএলে মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রথম দাবি হওয়ার কথা।ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিয়েছেন ডার্বি ম্যাচ ছাড়া আরও দুটি ম্যাচে নিরাপত্তার আয়োজন করা সম্ভব নয় রাজ্যের পক্ষে। পুজোর ছুটির দিনগুলিতে তিনটি ম্যাচের কথা যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকলেও যুবভারতী বা রাজ্যের অন্য কোনও স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রাখা সম্ভবপর নয়। ডার্বি ছাড়াও আগামী মাসের ২১ তারিখ সপ্তমীর দিন ইস্টবেঙ্গল ও এফসি গোয়া ম্যাচে এবং তার দুদিন পরে পুজোর মধ্যেই এএফসি কাপে মোহনবাগানের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সম্ভবপর হবে না বলে সংশ্লিষ্ট মহল গুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন অরূপ বিশ্বাস।
পাশাপাশি বাংলার প্রতি ক্রীড়া ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ ও এনেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এশিয়ান গেমস ফুটবলে ভারতীয় দলে মাত্র একজন ফুটবলার মনোনয়ন থেকে শুরু করে অনেক বিষয়েই বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।তিনি এ বিষয়ে কর্মভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণচৌয়ের সঙ্গেও কথা বলেছেন, বলে জানান অরূপ বিশ্বাস।
উৎসবের মরশুমে নিরাপত্তা ও ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশ মোতায়েনের রাজ্যের আপত্তিতে আইএসএল-এর প্রথম ডার্বি সহ তিনটি ম্যাচ ঘিরে ঘিরে সংকটের কালো মেঘ।পাশাপাশি ক্রীড়ামন্ত্রীর বক্তব্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতি ক্ষোভও চাপা থাকছে না।।
আরও পড়ুন শেষ বলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের