সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ কাজের প্রয়োজনে ছেলে মেয়ে উভয়কেই কমবেশি বাইরে যেতে হয়। বাইরে অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়াদাওয়া,অনিদ্রা যে শুধু শরীরের ওপর প্রভাব ফেলে,তা একদমই নয়। ত্বকেও এর ব্যাপক প্রভাব পড়ে। সেই কারণে ত্বকের দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। যাদের তৈলাক্ত ত্বক,ধুলাবালিতে তাঁদের ত্বকের দাগছোপ বেশি করে দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তবে জানেন কি ত্বকের দাগছোপ দূর করতে ফেস সিরাম দারুণ কাজ করে। ফেস সিরাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ত্বকের দাগছোপ দূর হয়। এমনকী ফেস সিরাম ত্বকের ওপেন পোরসের সমস্যা কমিয়ে দেয়। এক্ষেত্রে আপনি ভিটামিন সি সিরাম ছাড়াও এমন কিছু সিরাম ব্যবহার করতে পারেন,যা খুব তাড়াতাড়ি ত্বকের দাগছোপের সমস্যা থেকে মুক্তি দেয়। এই তালিকায় রয়েছে-

পেপটাইডযুক্ত সিরাম
ত্বকের দাগছোপ দূর করতে গেলে প্রয়োজন কোলাজেন। এই কোলাজেনই হল ত্বকের প্রোটিন। বয়স বাড়লে ত্বকে কোলাজেন উৎপাদনের মাত্রা কমতে থাকে। তাই ত্বকের কোলাজেন পেতে পেপটাইডযুক্ত সিরাম ব্যবহার করুন।
ভিটামিন সি সিরাম
ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে ভিটামিন সি সিরাম ম্যাজিকের মত কাজ করে। এই সিরাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ত্বকের জেল্লা ফেরে। এমনকী ত্বকের দাগছোপ দূর করতেও সাহায্য করে এই সিরাম।
আরও পড়ুন সাবধান! গরমে টক দইয়ের সঙ্গে এই খাবারগুলি ভুলেও খাবেন না

নায়াসিনামাইড সিরাম
ত্বকের দাগছোপ, ব্রণ, র্যাশ দূর করে নায়াসিনামাইড সিরাম। এমনকী ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর করে নায়াসিনামাইড সিরাম।
গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত সিরাম
ত্বকে ব্ল্যাকহেড্স বা হোয়াইটহেড্সের সমস্যা থাকলে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। সেইসঙ্গে বয়সের ছাপ পড়তে দেয় না এই সিরাম।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে