সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ হেয়ার ফলের সমস্যায় ছেলে থেকে মেয়ে উভয়েই কমবেশি হিমশিম খান। গরমে চুল অতিরিক্ত ঘেমে যাওয়ায় বিভিন্ন সমস্যাও দেখা দেয়। এইসময় চুল ভালো রাখার জন্যে নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে দিন দিন চুল পড়তে থাকবে। হেয়ার ফল কমাতে অ্যালোভেরার হেয়ার সিরাম ম্যাজিকের মত কাজ করে। চুলের সমস্যার সমাধান করতে প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। অ্যালোভেরার হেয়ার সিরাম চুলের পরিচর্যায় ভালো কাজ দেয়। সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন অ্যালোভেরার হেয়ার সিরাম ব্যবহার করলে আপনার চুল ও হয়ে উঠবে ঘন,কালো। হেয়ার ফল কমাতে অ্যালোভেরার হেয়ার সিরাম ছাড়াও গ্রিন টি, ক্যাস্টর অয়েল দারুণ কাজ দেয়। পুজোর আগেই চুলের যত্নে এই হেয়ার সিরামগুলি ব্যবহার করুন।

অ্যালোভেরার হেয়ার সিরাম
একটি পাত্রে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ জোজোবা অয়েল ও ৫ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে হেয়ার সিরাম বানিয়ে নিন। শ্যাম্পু করার পরে চুলে এবং স্ক্যাল্পে এই সিরাম লাগিয়ে নিন।
আরও পড়ুন আপ-তৃণমূলে নমনীয় কংগ্রেস হাইকমান্ড, রাজ্য নেতৃত্বকে কি বার্তা দিলেন রাহুল-সনিয়া
গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম
চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের জেল্লা বাড়াতে দারুণ কজ করে। এই সিরাম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি , ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।

ক্যাস্টর অয়েলের হেয়ার সিরাম
এই সিরাম তৈরি করতে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ৫-৭ ফোঁটা এসেনশিয়াল অয়েল। প্রতিটি উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে মেশান। একটি কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রাখুন। ড্রপারের সাহায্যে এই হেয়ার সিরাম চুলের গোড়ায় লাগিয়ে নিন। দেখবেন হেয়ার ফল আর হচ্ছেনা।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে