Home » সিরাজের কামাল, চ্যাম্পিয়ন ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি

সিরাজের কামাল, চ্যাম্পিয়ন ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি

সময় কলকাতা ডেস্ক : শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপে এই নিয়ে আটবার চ্যাম্পিয়ন হল ভারত । এশিয়া কাপ ফাইনালে ভারতের সাফল্য এসেছে অবলীলায়। সারা ম্যাচে ২২ ওভারের খেলাও হয় নি – সিরাজের কামালে তার আগেই ম্যাচের ফয়সলা হয়ে যায়। আদতে চতুর্থ ওভারেই ম্যাচ শেষ হয়ে যায় যা ছিল সিরাজের দ্বিতীয় ওভার। ওই এক ওভারে মহম্মদ সিরাজ চার উইকেট তুলে নিয়ে কার্যত খেলার ভাগ্য নির্ধারণ করে দেন। ১৫ওভার ৩ ওভারে ৫০ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার ইনিংস তাড়া করে ৬.১ ওভারে জয়ের রান তুলে নেন শুভমান গিল ও ঈশান কিষান। ভারতের প্রাপ্তি কী। এই ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভারতের প্রাপ্তি কী?

বিশ্বকাপের আর দেরি নেই, ভারতের প্রাপ্তি অবশ্যই মনোবল। বিশ্বকাপ শুরুর আগে এরকম টুর্নামেন্ট জিতলে টিম স্পিরিট যে বেড়ে যায় তা নিয়ে কোন সন্দেহ নেই এবং সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্যই বোলিং। ভারতের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও বুমরার পাশাপাশি সিরাজের বোলিং অবশ্যই বড় প্রাপ্তি। স্ট্রাইক বোলার হিসেবে নিজেকে পরিপক্ক করেছেন এবং প্রতিপন্নও করেছেন সিরাজ। এর পাশাপাশি ভরসা করার মত অলরাউন্ড পারফরমেন্সে  চোখে পড়ছেন হার্দিক পাণ্ড্য। স্পিন ডিপার্টমেন্টে প্রাপ্তি  এশিয়া কাপের ম্যান অফ দ্যা সিরিজ কুলদীপ যাদব যিনি বিশ্বকাপে ভারতের বড় বাজি। মিডল অর্ডারে কে এল রাহুল ফেরায় কিছুটা হলেও স্বস্তি। শ্রেয়াস আয়ার আবার চোট পাওয়ায় ঈশান কিষান কাজ চালিয়ে দিলেও ঈশান কিষান বা রবীন্দ্র জাদেজা রান পাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক না হওয়ায় কিছুটা দুশ্চিন্তা থাকলেও তা খুব অসুবিধা তৈরি করছে না। একমাত্র সমস্যা বা ভাবনার জায়গা- পঞ্চম বোলার যিনি অসময়ে ব্যাটও করে দিতে পারবেন। প্রশ্ন এটাই শারদুল, অক্ষর নাকি ওয়াশিংটন সুন্দর? নাকি অন্য বিকল্পের সন্ধানে রয়েছে ভারত?

আরও পড়ুন :এশিয়া কাপের ফাইনালে সিরাজ ঝড়, হাফ-সেঞ্চুরিতে শেষ শ্রীলঙ্কার ইনিংস

About Post Author