সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বরঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড দুর্গাপুরের সিটি সেন্টারে। সোমবার রাতে ভয়াবহ আগুন লাগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কেননা এদিন পর্ষদের ভিতরে কোনও কর্মী ছিল না বলেই জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে ভয়াবহ আগুন লাগে। পর্ষদের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় অন্ডাল বিমানবন্দরের দমকল বিভাগকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক ল্যাডারও। অন্যদিকে, এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালেও উন্নয়ন পর্ষদের দফতরে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনার যে দৃশ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। কার্যত আগুনে ভস্মীভূত হয়ে যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। আগুন লাগায় প্রচুর গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। তবে এদিন ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখন পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই সবটাই খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন