Home » বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বরঃ চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকেই থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগ শুরু হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত হওয়া বদলের বিশেষ কোনো সম্ভাবনা নেই। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন    ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত, শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চান রাজ্যপাল

পূর্বাভাস বলছে, রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। রবিবার দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৩ থেকে ৭২ শতাংশ।

আরও পড়ুন    হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ চন্দ্রবাবু নাইডু

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় রবিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না। তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author