সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: রবিবার মটন না হলে যেন খাওয়া জমতেই চায়না। লাঞ্চ হোক বা ডিনার, মটন হলেই হল। মটনের একরকম ঝোল সবসময় কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন কোলাপুরি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন কোলাপুরি। বিশেষ করে পোলাও, পরোটা বা নানের সঙ্গে একবার এই মটন কোলাপুরি খেলে আর ভুলতে পারবেন না। মটন কোলাপুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন কোলাপুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস: ৫০০ গ্রাম
আদা, রসুন বাটা: ২ টেবিল চামচ
তেল: ৪ টেবিল চামচ
হলুদ: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
পেঁয়াজ: ২ টেবিল চামচ
কারি পাতাঃ ১০-১২টি
আরও পড়ুন ঝাড়খন্ডের দুমকায় খেলার মাঠে বজ্রপাত, মৃত ২
নারকেল কোরা: আধ কাপ
গোটা ধনে: ১ চা চামচ
গোটা জিরে: ১ চা চামচ
তিল: ১ চা চামচ
পোস্ত: ৩ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ৬টি
লবঙ্গ: ১টি

রন্ধন প্রণালী
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে মটন দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে মটন কোলাপুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি