স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অক্টোবর: জয় (Win) দিয়েই বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু করল পাকিস্তান (Pakistan Cricket Team)। শুক্রবার নেদারল্যান্ডসকে (Netherlands Cricket Team) হারালেন বাবররা। হায়দারাবাদের মাঠে প্রথমে ব্যাটিং ব্যাট করে ২৮৬ রান তোলে পাকিস্তান। জবাবে ২০৫ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৮১ রানে জয় পায় পাক শিবির।

টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান ডাচ অধিনায়ক স্টক এডওয়ার্ডস। তাঁর সিদ্ধান্ত ভুল ছিল না। প্রথম ১০ ওভারে পাকিস্তানের ৩ উইকেট ফেলে প্রমাণ করলেন ডাচ বোলাররা। হায়দরাবাদের পিচে বড় রান করতে ব্যর্থ দুই পাক ওপেনার ইমাম উল হক ও ফখর জামান। প্রথম ম্যাচে রান পেলেন না পাক অধিনায়ক বাবার আজম। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি। একটা সময় মনে হয়েছিল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ঘটবে অঘটন। প্রাথমিক ধাক্কা সামলিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান মহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। চতুর্থ উইকেটে ১২০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। রিজওয়ান ৭৫ বলে ৬৮ এবং শাকিল ৫২ বলে ৬৮ রান করেন। এরপর পাকিস্তানের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন মহম্মদ নওয়াজ ও শাদাব খান। নওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানের ইনিংস খেলেন। শেষের দিকে ১৩ রানে অপরাজিত থাকেন শাহীন শাহ আফ্রিদি। হ্যারিস রউফ করেন ১৬ রান। পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৮৬ রানে। নেদারল্যান্ডসের সফলতম বোলার বাস দি লিড। ৬২ রানে ৪ টি উইকেট নেন এই ডাচ বোলার।

আরও পড়ুন: এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে অঘটন, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে আফগানিস্তান
পাকিস্তানের মতো শক্তিশালী বোলিং লাইন আপের সামনে ২৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা কঠিন। তবে অসম্ভব নয়। নেদারল্যান্ডসের ইনিংসে শুরুটা যথেষ্ট ইতিবাচক হয়েছিল। প্রথম ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে ডাচ শিবির। ওপেনার বিক্রমজিৎ সিং ৬৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। মিডিল অর্ডারে বাস ডি লিড ৬৮ বলে ৬৭ রান করেন। এই দুই ব্যাটার ছাড়া পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ডাচ মিডিল ও লোয়ার অর্ডার। শেষের দিকে লোগান ভ্যান বিক ২৮ বলে ২৮ রান করে লড়াই করছিলেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে পাক শিবিরের দেওয়া লক্ষ্যমাত্রার অনেকটা পিছনে থামতে হল নেদারল্যান্ডসকে। এই ম্যাচে পাকিস্তানের সফলতম বোলার হারিস রাউফ। ৪৩ রান খরচ করে নিলেন ৩ টি উইকেট। এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল পাকিস্তান।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?