সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: নিয়োগ দুর্নীতি মামলায় লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সমস্ত নথি রবিবার জমা দেওয়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, এদিন সন্ধ্যা ৭টা বেজে গেলেও অভিষেক নথি জমা না দেওয়ার কারণে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মত মঙ্গলবার রাতে সমস্ত নথি জমা করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মত ১০ তারিখ সমস্ত নথি জমা না দিলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কিন্তু অভিষেক রাত ১২ টা বাজার আগেই মঙ্গলবার সব নথি জমা দেওয়ার কারণে আর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি।

আরও পড়ুন রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি চিত্র, কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। গত বৃহস্পতিবারই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। ইডির তদন্তের গতি নিয়েও এদিন বিচারপতি আদালতে প্রশ্ন তোলেন। একইসঙ্গে ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এসবের মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেককে তলব করলে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর হাইকোর্টের নির্দেশেই মঙ্গলবার অর্থাৎ আজ সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেককে। ১২ অক্টোবরের মধ্যে ওই নথি স্ক্রুটিনি করতে হবে। সূত্রের খবর, তারপর তদন্তের প্রয়োজনে অভিষেককে সমন পাঠাতে পারবে ইডি।

যদিও নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী বিচারপতি সিনহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না। এসবের মাঝেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে বেঁধে দিয়েছিল তদন্তের সময়সীমা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গত ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ