স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অক্টোবর: চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। পরপর তিন ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) তালিকার শীর্ষে রয়েছে কলকাতার এই প্রধান। আগামী ২৪ অক্টোবর এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নামছে সবুজ মেরুন শিবির।প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস (Basundhara Kings)। সেই ম্যাচের সময় সূচি (Time Table) বদল হল। সময় সূচি বদল করে কখন খেলা হবে? জেনে নিন..

এএফসি কাপের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে খেলবে মোহনবাগান। দূর্গাপুজো থাকায় কলকাতায় ওই সময় পাওয়া যাবেনা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বদলে ম্যাচ হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আবার ওই একই দিনে ওই মাঠে ডি গ্রুপের আরও একটি ম্যাচ রয়েছে। যেখানে মুখোমুখী মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি হবে।

আরও পড়ুন:পাকিস্তান ম্যাচে ফিরছে গিল? আহেমেদাবাদের পথে ভারতের তারকা ওপেনার
ওড়িশা এফসি। ওই খেলাটি শুরু হবে বিকেল ৫.৩০ টায়। তাই মোহনবাগান বসুন্ধরা ম্যাচের সময় সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। ওই দিন দুপুর সাড়ে ৩ টে থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে খেলা শুরু হবে রাত সাড়ে ৯ টা থেকে। মোহনবাগানের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। এএফসি কাপেও প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। ডি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওড়িশা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়াকে। এই মুহূর্তে ডি গ্রুপের শীর্ষে রয়েছে মোহনবাগান। এবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সবুজ মেরুন শিবিরের সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এএফসি কাপের ২ টি ম্যাচে একটি জয় ও একটি ম্যাচে হেরেছে বাংলাদেশের ক্লাবটি। ওড়িশাকে গত ম্যাচে হারালেও, মাজিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল বসুন্ধরাকে। এখন দুই বাংলার দুই ক্লাবের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে ২৪ তারিখ।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে