Home » আফগানিস্তান ম্যাচে কতগুলি বিশ্বরেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

আফগানিস্তান ম্যাচে কতগুলি বিশ্বরেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অক্টোবর: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। ১৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জয় পেয়েছেন রোহিতরা। এই জয় একদিকে যেরকম ভারতকে নিয়ে গিয়েছে লিগ তালিকার দ্বিতীয় স্থানে। অপরদিকে ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে গোটা দলকে। ভারতের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৮৪ বলে ১৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেন হিট-ম্যান। পাশাপাশি দিল্লির স্টেডিয়ামে সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন রোহিত। শুধু সচিন নন রেকর্ড অক্ষত রইল না উইনিভার্সাল বস ক্রিস গেইলেরও। কোন কোন রেকর্ডের নয়া মালিক হলেন ভারত অধিনায়ক দেখে নেওয়া যাক..

১) আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড: আফগানদের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংসে ১৬ টি চার ও ৫ টি ছয় মারেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বাউন্ডারি মারার ক্ষেত্রে পিছনে ফেললেন ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইলকে। মোট ৫৫৩ টি ছয় মেরেছিলেন ক্রিকেটের ইউনিভার্সাল বস গেইল। আফগানদের বিরুদ্ধে ম্যাচের পর রোহিত হাঁকালেন মোট ৫৫৪ টি ছয়। বতর্মানে খেলা ক্রিকেটারদের মধ্যে এই তালিকার দশম স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁর মারা ছয়ের সংখ্যা ৩১২। যদিও রোহিতের কাছে রেকর্ড খুইয়ে আক্ষেপ নেই গেইলের। ম্যাচের পর রোহিতকে শুভেচ্ছাও জানান।

আরও পড়ুন: Virat-Naveen আইপিএলের তিক্ততা উধাও বিশ্বকাপে, বিরাটের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্ফোরক নবীন

২) বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্বকাপে রোহিতের শতরান ছিল মোট ৬ টি। সচিন তেন্ডুলকরের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন ভারত অধিনায়ক। এই ম্যাচে শতরানের সৌজন্যে সচিনকে টপকে প্রথম স্থানে চলে এলেন হিটম্যান। যদিও সচিনের থেকে তিনটি বিশ্বকাপ কম খেলেছেন রোহিত।

৩) বিশ্বকাপে কম ইনিংসে ১০০০ রান: বিশ্বকাপে সব ভারতীয়দের মধ্যে থেকে কম ম্যাচে ১০০০ রান করার রেকর্ডটি ছিল সচিনের দখলে। ২০টি ইনিংসে এই নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার্স। তার থেকে কম ম্যাচ খেলে ১০০০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ডেভিড নিয়েছিলেন ১৯ টি ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত। নিলেন মাত্র ১৯ টি ম্যাচ।

About Post Author