সময় কলকাতা ডেস্ক, ১৪ নভেম্বর : আমেদাবাদে পাকিস্তানকে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। আরও একবার বিশ্বকাপে পাকিস্তান হারল ভারতের কাছে। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত। পাকিস্তানের ১৯১ রানের উত্তরে ৩০ ওভার ৩ বল খেলেই ভারতের জয় এল এদিন। ম্যাচের নায়ক অবশ্যই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এল টিম ইন্ডিয়া।
ভারতীয় বোলিং সম্মিলিত ভাবে ধ্বংস করে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে যদিও পাকিস্তান ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু বাবর আজম – রিজওয়ানের জুড়ি ভাঙতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পাক ব্যাটিং। মাত্র ৩৬ রানে শেষ আট উইকেট পড়ে পাক দলের। মাত্র দুটি উইকেট পেলেও বোলিংয়ে ভয়ঙ্কর দেখাল গুজরাটের ঘরের ছেলে যশপ্রীত বুমরাকে।শারদুল ঠাকুরকে বাদ দিলে প্রত্যেক ভারতীয় বোলারই পাকিস্তানের ধ্বংসলীলায় অংশ নিলেন।
বোলিং বাহিনীর সম্মিলিত অবদান থাকলেও ব্যাটে একাই পাকিস্তানকে গুঁড়ো করলেন রোহিত শর্মা, বলা ভালো – রোহিত পাকিস্তানের বোলারদের খুন করলেন। শ্রেয়স অর্ধশতরান পেলেও রাজকীয় মেজাজে ব্যাট করে বাইশ ওভারে আউট হওয়ার হওয়ার আগেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে গেলেন রোহিত। ৬৩ বলে ৮৬ রানে হাফ ডজন করে ছয় ও চার।
এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে টপকে ভারত এখন পয়েন্ট টেবিলে শীর্ষে। দু দলেরই পয়েন্ট তিন ম্যাচ খেলে ৬ হলেও রানরেটে কিউই দলকে অনেকটা পেছনে ফেলেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান চার পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে নাস্তানাবুদ হয়ে রানরেট খারাপ করে বসেছে, যা পরবর্তীতে ভোগাতে পারে।
আরও পড়ুন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ডাহা ফেল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিপাকে অস্ট্রেলিয়া


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান