Home » ম্যাচ চলাকালীন ঢুকে পড়েছিলেন মাঠে, খেতে হল ইংল্যান্ড পেসারের জোর ধাক্কা..

ম্যাচ চলাকালীন ঢুকে পড়েছিলেন মাঠে, খেতে হল ইংল্যান্ড পেসারের জোর ধাক্কা..

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অক্টোবর: বিশ্বকাপে (ICC World Cup 2023) ম্যাচ চলছিল ইংল্যান্ড (England National Cricket Team) বনাম আফগানিস্তানের (Afganistan National Cricket Team)। ম্যাচের মধ্যেই মেজাজ হারালেন ইংল্যান্ডের পেস বোলার স্যাম কারেন (Sam Curran)। শুধু মেজাজই হারালেন না রেগে গিয়ে মারলেন এক ধাক্কা। কার সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এই তারকা পেসার?

টসে জিতে আফগানদের প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপুটে শুরু করে আফগান ব্যাটাররা। প্রথম ৯.২ ওভারে ৭৬ রান তোলে আফগানরা। আক্রমণাত্মক মেজাজে ক্রিজে ছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান।

আরও পড়ুন: বিরাটের সঙ্গে জার্সি বদল, বাবরকে তীব্র ভৎসনা প্রাক্তন পাকিস্তান অধিনায়কের

এই দুই ব্যাটারের সামনে বিশেষ সুবিধে করতে পারছিলেন না ইংল্যান্ড বোলাররা। তাদের বোলিং বিভাগের সেরা অস্ত্র স্যাম কারেন ৪ ওভার বল করে দিলেন ৪৬ রান। বদলে জোটেনি একটিও উইকেট। নিজের প্রতি কিছুটা বিরক্ত ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করছিলেন কারেন। হটাৎ তাঁর ঘাড়ের কাছে ক্যামেরা নিয়ে চলে যান ক্যামেরাম্যান। কারেন নিজের বিরক্তি প্রকাশ করেন ক্যামেরাম্যানকে ধাক্কা মেরে। শুধু ধাক্কাই মারলেন না। আঙুল নাড়িয়ে বুঝিয়েও দিলেন ক্যামেরাম্যান নিজের সীমানা লঙ্ঘন করছেন। এইসব কান্ড সরাসরি সম্প্রচারিত হয়ে যায়।

আরও পড়ুন:ভারত পাক ম্যাচ শেষে সচিন-শোয়েব (Sachin-Shoaib) ডুয়েল, জিতলেন কে?

দিল্লির পিচে এদিন কোনওরকম সহায়তা পাননি ইংল্যান্ডের প্রথম সারির বোলাররা। বাধ্য হয়ে কারেন ও ওকসকে মাত্র ৪ ওভার করে বল দেন অধিনায়ক বাটলার। পেসারদের থেকে অপেক্ষাকৃত সফল হলেন স্পিনাররা। বল হাতে ৩ টি উইকেট নিলেন আদিল রশিদ। মার্ক উড পেলেন ২ টি উইকেট। ১ টি করে উইকেট পেয়েছেন টপলি, লিভিংস্টোন ও জো রুট। ৪৯.৫ ওভারে ২৮৫ রানে শেষ হয় আফগানদের ইনিংস। ৫৭ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন আফগান ওপেনার গুরবাজ।

About Post Author