Home » বিশ্বকাপে ফের অঘটন, নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে ফের অঘটন, নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অক্টোবর: চলতি বিশ্বকাপে ফের অঘটন। মঙ্গলবার ধর্মশালায় নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ২০৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। টেম্বা বাভুমার দলকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে চমক দিল ডাচরা। এই প্রথম একদিনের বিশ্বকাপে টেস্ট খেলিয়ে কোনও দলের বিরুদ্ধে জয় পেল ডাচরা। প্রসঙ্গত গত বছর টি-২০ বিশ্বকাপেও এই নেদারল্যান্ডসের বিরুদ্ধেই হারের মুখ দেখেছিল প্রোটিয়া শিবির।

মঙ্গলবার বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল অনেকটা দেরিতে। ইনিংস প্রতি ৭ ওভার কমিয়ে দেওয়া হয়। বৃষ্টি ভেজা ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। প্রথম ২০ ওভারে মাত্র ৮২ রানে ৫ টি উইকেট হারায় ডাচরা। তবে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকে পরিপূরণ করেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। বিশেষত স্কট এডওয়ার্ডস। সাত নম্বরে নেমে তিনি করলেন ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ডাচ অধিনায়ক। তাঁর ব্যাট থেকে এল ১০ টি চার ও ১ টি ছয়। তাঁকে বিভিন্ন সময়ে সঙ্গ দেন অনিল নিদামনুরু, রফেল ভ্যান ডার মারওয়ে ও আরিয়ান দত্ত। অনিল করেন ২৫ বলে ২০ রান। মারওয়ের অবদান ১৯ বলে ২৯ রান। ৩ টি চার ও ১ টি ছয় মারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার। দশ নম্বরে নেমে ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন আরিয়ান। ৩ টি ছয় মারেন তিনি।

আরও পড়ুন      মুম্বাইয়ের সাজাপ্রাপ্ত ধর্ষক চিকিৎসক যোগেশ ভানুশালীর বিরুদ্ধে নতুন ধর্ষণের মামলা

দলগত প্রচেষ্টায় ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ২ টি করে উইকেট পান মার্কো জানসেন, কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি। তবে রাবাডা ও এনগিডি অনেকগুলি অতিরিক্ত রান খরচ করলেন। সেদিক থেকে প্রোটিয়াদের এদিনের সফলতম বোলার জানসেন। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন মহারাজ এবং কোয়েটজ। ২৪৬ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। তবে দক্ষিণ আফ্রিকার জন্য ৮-১২ ওভার ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। এই চার ওভারের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে লণ্ডভণ্ড করে দেন ডাচ বোলাররা। কুইন্টন ডি’কককে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন অ্যাকারম্যান। গত দু ম্যাচে শতরান করা কুইন্টন এই ম্যাচে করেন মাত্র ২০ রান। আর এক প্রোটিয়া ওপেনার বাভূমাকে ফেরান মারওয়ে।

দলের অধিনায়কের অবদান ১৬ রান। একাদশ ও দ্বাদশ ওভারে দুটি উইকেট হারায় প্রোটিয়ারা মিকিরিনের বলে বোল্ড হন মার্করাম (১)।পরের ওভারেই ভ্যান দুসেনকে (৪) ফেরান মারওয়ে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল পঞ্চম উইকেটের জুটিতে। ৪৫ রানের জুটি গড়েন হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার। লোগান ভ্যান বিকের বলে ক্লাসেন ফিরতে আরও চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে। ২৮ বলে ২৮ রান করে আউট হন ক্লাসেন। মিলার ৫২ বলে ৪৩ রান করেন। এই জুটি ভাঙতে ফের একবার ম্যাচে ফেরে ডাচরা। ২৩ বলে ২২ রানে জেরাল্ড কোয়েটজিকে ফেরান বাস ডি লিড। শেষে দিকে কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডির সঙ্গে শেষ চেষ্টা করেছিলেন মহারাজ। তবে সফল হননি। ৩৭ বলে ৪০ রানে মহারাজের ইনিংস থামতেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৮ রানে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

About Post Author