Home » মুম্বাইয়ের সাজাপ্রাপ্ত ধর্ষক চিকিৎসক যোগেশ ভানুশালীর বিরুদ্ধে নতুন ধর্ষণের মামলা

মুম্বাইয়ের সাজাপ্রাপ্ত ধর্ষক চিকিৎসক যোগেশ ভানুশালীর বিরুদ্ধে নতুন ধর্ষণের মামলা

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর : ২ জনকে ধর্ষণ করার অপরাধে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। আবার ধর্ষণে অভিযুক্ত হলেন মালওয়ানির ধর্ষক চিকিৎসক। ২ জনের ধর্ষণের অপরাধে কারাদণ্ড হওয়ার পরে এবার তৃতীয় ধর্ষণের মামলার মুখোমুখি ধর্ষক চিকিৎসক যোগেশ ভানুশালী। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর চিমাজি আধাও বলেছেন যে অভিযুক্তের সাজা দুটি মামলায় ১৮ অক্টোবর শেষ হবে, তবে তৃতীয় মামলায় তাঁকে আবার গ্রেপ্তার করা হবে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধর্ষণের একই ধরনের দুটি মামলায় কারাগারে থাকা ডক্টর যোগেশ ভানুশালীর বিরুদ্ধে আরেকটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।একটি রুজু হওয়া মামলায়, তিনি এক মহিলাকে ধর্ষণ ও আর্থিক প্রতারণা করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে।শনিবার মুম্বাইয়ের মালওয়ানি থানায় তৃতীয় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

২৯ বছর বয়সী নির্যাতিতা জানিয়েছেন, তিনি একটি কল সেন্টারের বছর বয়সী কর্মচারী। ‘ ধর্ষক চিকিৎসক ‘ তার সাথে একটি ক্লাবে দেখা করেছিলেন, যেখানে তারা ফোন নম্বর বিনিময় করেছিলেন এবং বন্ধু হয়ে ওঠেন।একদিন অভিযুক্ত তাকে তার বাসভবনে আমন্ত্রণ জানায় এবং তাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়, পরে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিয়ের।কিছু সময়ের মধ্যে, তিনি তার কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়ে একটি গাড়ি এবং একটি মিনি থিয়েটার সিস্টেম কিনেছিলেন।তার আত্মীয়রাও প্রহসনে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তার এক আত্মীয়া ও তাকে প্রায়ই বিয়ের আশ্বাস দিয়েছিল।নির্যাতিতার মতে, ধর্ষক চিকিৎসক ও পরিবার এই অর্থ ব্যবহার করত একটি বিলাসবহুল জীবনযাপনের জন্য। অভিযোগকারিণী এও জানিয়েছে,  যখনই সে বিয়ে করার কথা বলত , তখনই ধর্ষক চিকিৎসক রেগে যেতেন এবং এই সম্পর্ক নিয়ে এগোতে অস্বীকার করতেন ।

আরও পড়ুন,কোটার পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

About Post Author