Home » সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল হাইস্পিড ব়্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’

সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল হাইস্পিড ব়্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’

সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: দেশবাসীর জন্য সুখবর! সর্বসাধারণের জন্য চালু হল দেশের প্রথম রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম করিডরে বিলাসবহুল ব়্যাপিডএক্স ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার থেকেই সর্বসাধারণের জন্য চালু হয়ে গিয়েছে নমো ভারত। আপাতত সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত চালু হয়েছে নমো ভারত। শুক্রবারই সাহিবাবাদ থেকে নমো ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর এদিন থেকেই পুরোদমে এই ট্রেনের যাত্রা শুরু হয়ে গেল।

জানা গিয়েছে, ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই ট্রেন। হাইস্পিড এই ট্রেনে প্রিমিয়াম কোচ যেমন রয়েছে, তেমনই মহিলাদের জন্য আলাদা কোচের ব্যবস্থাও রয়েছে। এমনকী যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশাল ওভারহেড স্টোরেজেরও ব্যবস্থা করা হয়েছে। নমো ভারত ট্রেনে সিসিটিভি ক্যামেরা, এমার্জেন্সি দরজা, ট্রেনের চালকের সঙ্গে কথা বলার জন্য বিশেষ বাটনের ব্যবস্থাও থাকছে। এছাড়াও থাকছে যাত্রীদের বসার জন্য বড় আসন, পা রাখার জন্য পর্যাপ্ত জায়গা, কোট হ্যাঙ্গারের ব্যাবস্থাও।

আরও পড়ুন   শিশুদের সিরাপ খেয়ে ২ বছরের জন্য নির্বাসিত মেসির সতীর্থ তারকা ফুটবলার

এর পাশাপাশি প্রতিটি কোচে ওয়াই-ফাইয়ের সুবিধার পাশাপাশি প্রত্য়েকটি আসনে চার্জিং পোর্টও রয়েছে। প্রসঙ্গত, গত ২০১৯ সালের ৮ মার্চ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডরটি ১৭ কিমি দীর্ঘ। ২১ অক্টোবর অর্থাৎ আজ থেকেই যাত্রী পরিষেবা চালু হল এই সিস্টেমের। জানা গিয়েছে, দিল্লি এবং মিরাটের মাঝে এই রুটে মোট পাঁচটি স্টেশন থাকবে। এই স্টেশনগুলি হল- সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো। আর গোটা ট্রানজিট সিস্টেমে থাকবে ২৪টি স্টেশন।

About Post Author