সময় কলকাতা ডেস্ক,২২ অক্টোবর : ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। ধরমশালা ক্রিকেট মাঠ। ৫৪ রানে ৫ উইকেট। বিপক্ষে কে? আপাতদৃষ্টিতে নিউজিল্যান্ড। কিন্তু আদতে বিপক্ষ চোট এবং বয়স, হেডস্যার রাহুল দ্রাবিড় সহ ভারতের থিঙ্কট্যাঙ্ক, ভারতের নির্বাচক মন্ডলী। সবকিছুকে বোল্ড আউট করলেন মহম্মদ শামি। প্রত্যাবর্তন কে করলেন স্মরণীয়। বুঝিয়ে দিলেন বয়স সংখ্যামাত্র।বুঝিয়ে দিলেন শারদুল নয়, প্রসিদ্ধ কৃষ্ণা তো নয়ই আজও ভারতীয় দলে অটোমেটিক চয়েস তিনি। বুঝিয়ে দিলেন স্ট্রাইক বোলারকে বসিয়ে রাখার মূর্খামি থিঙ্কট্যাঙ্ক যতই দেখাক – মহম্মদ শামি প্রত্যাবর্তন ও প্রত্যাঘাতের অন্য নাম।
ফাইট ব্যাক : বঞ্চনা আর প্রত্যাখ্যানের বিরুদ্ধে জবাবের অন্য নাম মহম্মদ শামি


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?