Home » পুজোর দিনগুলোতে বাইরে খেয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? রইল কিছু ঘরোয়া টোটকা

পুজোর দিনগুলোতে বাইরে খেয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? রইল কিছু ঘরোয়া টোটকা

সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবরঃ কমবেশি আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। পুজোর দিনগুলোতে জাঙ্ক ফুড খাওয়া, অ্যালকোহল পান করা, অতিরিক্ত খাওয়া, খাবারে ফাইবারের অভাব, কম জল খাওয়া, বেশি মাংস খাওয়া, ধূমপান এবং ব্যায়াম না করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় গ্যাস, অম্বল, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অনেক অসুস্থতা দেখা দেয়। সাধারণত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মত সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য-র সমস্যা বেশি করে দেখা যায়। আর পুজোর দিনগুলিতে অনিয়মিত খাওয়া-দাওয়া নতুন কিছু নয়। এই অনিয়মিত খাওয়া-দাওয়ার পরেই আপনি রোজের খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। এই তালিকায় রয়েছে-


কাঠবাদাম
কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া ওষুধই হল কাঠবাদাম। কেননা কাঠবাদামে রয়েছে ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম। হজমের গোলমাল থেকে শুরু করে পেটের নানাবিধ সমস্যায় কাঠবাদাম খেলেই সুফল মিলবে।

ত্রিফলা
কোষ্ঠকাঠিন্যের জন্য ত্রিফলা অন্যতম কার্যকর প্রতিকার। ত্রিফলায় রয়েছে গ্লাইকোসাইড। গরম জলে ত্রিফলা মিশিয়ে চা তৈরি করে খেতে পারেন। এছাড়াও আপনি ত্রিফলার সঙ্গে আধা চা চামচ ধনে বীজ এবং এক চতুর্থাংশ এলাচ বীজ যোগ করতে পারেন। এগুলো একসঙ্গে পিষে এক গ্লাস জলে মিশিয়ে পান করুন।

আরও পড়ুন    অষ্টমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক


পপকর্ন
পপকর্ন-এ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পপকর্ন খেতে পারেন। তবে মাখন এবং নুন ছাড়া পপকর্ন ভাজলেই বেশি উপকার পাবেন।

তরমুজ
তরমুজে জলের পরিমাণ সবচেয়ে বেশি। এতে প্রায় ৯২ শতাংশ জল থাকে। হজমের গোলমাল থেকে শুরু করে পেটের নানা সমস্যায় তরমুজ খেতে পারেন।

ওটস
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সকালের জলখাবারে ওটস রাখতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, জল। কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ওটস বেশ উপকারী।

About Post Author