সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবরঃ উৎসবের মাঝেই বিষাদের সুর! অষ্টমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার রঘুনাথপুর এলাকায়। অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক। আহতদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর এলাকার বেশ কয়েকজন মহিলা সহ কয়েকজন যুবক দুর্গাঠাকুর দেখতে বেরিয়েছিল। কাটর্যালা ব্রিজ সংলগ্ন এলাকায় আসতেই ঘটে যায় বিপত্তি।
সোনপুরের দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি অটোতে ধাক্কা মারে। রাস্তার উপরেই উল্টে যায় অটোটি। গুরুতর আহত হন বাইক ও অটো চালক সহ মোট সাতজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চারজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছন কাশিপুর থানার পুলিশ।
এদিন কিভাবে এই দুর্ঘটনা হল? বাইক বা অটো চালকের মধ্যে কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা? এসব জানতেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ রাতের দিকে আমরা বসে গল্প করছিলাম। আচমকাই রাস্তার দিক থেকে জোরে একটা আওয়াজ পেয়ে ছুটে যাই। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারায় অটোটি রাস্তার মধ্যেই উল্টে যায়। বেশ কয়েকজন গুরুতর আহত হয়।’
আরও পড়ুন সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল হাইস্পিড ব়্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল