সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবরঃ ফের কাজাখস্তানের বৃহৎ ইস্পাত উৎপাদনকারী সংস্থার একটি কয়লার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গুরুতর আহত ১৮ জন। ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন কৃত্রিম নিপলযুক্ত ব্রা : অন্তর্বাস প্রস্তুতিতে ‘বিপ্লব’ আনলেন কিম কার্দাশিয়ান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খনিটিতে মোট ২৫২ জন কাজ করতেন। যার মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, খনিটিতে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। সেইসঙ্গে ইস্পাত মিলটিতে বিনিয়োগ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন Para Asian Games: চাক দে ইন্ডিয়া, প্যারা এশিয়ান গেমসে দুরন্ত সাফল্য ভারতের
প্রসঙ্গত, এর আগে পঞ্চমীর দিন দুর্গাপুরের অন্ডালে ইসিএলের কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কয়লা খনিতে ধস নামায় সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খনি হাসপাতালে ভর্তি করা হয়। কেন্দা এরিয়ার নর্থ জামবাদ কোলিয়ারিতে ওইদিন সকালে সুপারভাইজার সাদ্দাম মহান্তি এবং দুই খনি শ্রমিক আশুতোষ মাঝি মনোজ কুমার ভূঁইয়ার উপর খনির চাঙর ভেঙে পড়ে। এরপরই গুরুতর আহন হন তারা। তড়িঘড়ি বাকি শ্রমিকরা খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালে দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার আনতে।দীর্ঘসময় ধরে সুপারভাইজার-সহ ওই দুই খনি শ্রমিক খনিগর্ভে আটকে থাকে। এমনকী আহতদেরকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এহেন পরিস্থিতিতে ইসিএল আধিকারিকরা এবং শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ প্রসঙ্গে, বাম শ্রমিক সংগঠনের এরিয়া সম্পাদক জানান, ‘ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমরা চাই তদন্ত হোক।’


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!