Home » মানবিক হয়ে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর , তামান্না কাণ্ডে গ্রেফতার ২

মানবিক হয়ে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর , তামান্না কাণ্ডে গ্রেফতার ২

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন : সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছায়া দীর্ঘতর হয়ে উঠছে, মানবিক মুখ প্রশস্ত হচ্ছে। দুষ্কৃতিদের উদ্দেশ্যে কঠোর বার্তা রাখছেন তিনি। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর একটি বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী, ছোট্ট তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল । গত মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তামান্নার মা সাবিনা ইয়াসমিন দেখা করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গ্রেফতার  দুই অন্যতম প্রধান অভিযুক্ত।নদিয়ার কালীগঞ্জের তামান্না খাতুন হত্যা মামলায় মোট ১৩ জন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তামান্নার মায়ের সাক্ষাতের পর, পুলিশের একটি দল বুধবার গভীর রাতে সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে। উল্লেখ্য, এই মামলায় মোট অভিযুক্ত ২৪ জন।  বামেদের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেও সকল অভিযুক্তের গ্রেপ্তার দাবি করা হয়েছে।।

About Post Author