Home » ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আজ থেকেই খান এই খাবার

ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আজ থেকেই খান এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিজেদের ওপর একটু বাড়তি নজর দিতে হয়। কেননা ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ দিন যত যায়, ততই মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার মাত্রা বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। যদিও এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। পুজোর সময় একটু অনিয়ম হবেই। তাই এই সময় সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এমন কিছু খাবার রাখতে হবে, যা প্রোটিন সমৃদ্ধ। দেখে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি কি খাবার পাতে রাখা উচিত-

মাশরুম
মাশরুম হল ভিটামিন ডি-এর ভাণ্ডার। ডায়াবেটিস রোগীরা রোজের ডায়েটে এই অনায়াসেই খেতে পারেন। এতেই দারুণ উপকার পাবেন।
ছানা
ছানায় রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। এক্ষেত্রে ১০০ গ্রাম ছানায় থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন। আর এই প্রোটিন খুব সহজে শরীরে গৃহীত হয়। তাই এই খাবারটি সকালে অনায়াসেই খেতে পারেন।


দই
দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। তাই সুস্থ থাকতে দই আপনাকে রোজ খেতে হবে।
মেথি বীজ
মেথি বীজে উপস্থিত গ্যালাক্টোম্যানান নামক ফাইবার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যা গ্লুকোজ শোষণের পরিমাণ কমায়।এটি খেলে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং গ্লুকোজ সহনশীলতা উন্নত হয়।

আরও পড়ুন   ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় হিরানন্দানিকেও জিজ্ঞাসাবাদের দাবি মহুয়ার

সোয়াবিন
সোয়াবিন ভিটামিন ডি-এর খনি। ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে আমরা অনেকেই সোয়াবিন খাই। তবে, জানেন কি ডায়াবেটিস রোগীদের জন্য সোয়াবিন খুব ভালো। তবে অল্প পরিমাণে খাবেন। এছাড়াও দেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে সোয়াবিন দারুণ ভুমিকা পালন করে।

About Post Author