স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ নভেম্বর: সময়টা ভালো যাচ্ছেনা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে হারতে হয়েছে। আগামী শনিবার নিউজিল্যান্ডের সামনে প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছনোর এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে। তার আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে।চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন জোরে বোলার ম্যাট হেনরি (Matt Henry)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। এমআরআই রিপোর্টে জানা গিয়েছে সেই চোট গুরুতর। ফলে, বিশ্বকাপের বাকি ম্যাচে তাঁকে পাবেনা দল।

চোটে জর্জরিত কিউয়ি শিবির। তারপর দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোট পেয়েছিলেন ম্যাট হেনরি। প্রথমে মনে করা হয়েছিল তাঁর চোট গুরুত্বপূর্ণ নয়। তবে এমআরআই (MRI) রিপোর্টে দেখা গিয়েছে গ্রেড-২ লেভেলের চোট রয়েছে। যা সেরে উঠতে সময় লাগবে ২-৪ সপ্তাহ। ফলে চলতি বিশ্বকাপে তাঁর পরিষেবা পাবেনা দল। ইতিমধ্যে বিকল্প নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ জোরে বোলার কাইল জেমিসনকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলেন তিনি।

আরও পড়ুন: World Cup 2023: উপেক্ষার জবাব উইকেটে দিচ্ছেন মহম্মদ শামি
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, “ম্যাট হেনরির চোট দলের উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বকাপের বাকি পর্ব থেকে ম্যাট বাদ পড়ায় পুরো দল হতাশ। দীর্ঘদিন ধরে ও আমাদের একদিনের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আইসিসির শীর্ষ ১০ বোলারদের মধ্যে গত কয়েক বছর ধরে জায়গা করে নিয়েছে ম্যাট। যা ওর জাত এবং দক্ষতার প্রমাণ দেয়। ম্যাট একজন দুর্দান্ত টিম ম্যানও। আমরা সকলেই ওর ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা মিস করব।”
পাশাপাশি, দলের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ। “আমরা জেমিসনকে স্বাগত জানাতে প্রস্তুত। ও শুক্রবার থেকে অনুশীলনে যোগ দেবে। পাকিস্তান ম্যাচের জন্য ওঁকে তৈরি রাখা হবে। বিশ্বকাপ শুরুর আগে আমাদের সঙ্গে অনুশীলন করেছিলেন জেমিসন। ফলে এখন হঠাৎ করে এলেও সমস্যা হবে না।”


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার