সময় কলকাতা ডেস্ক, ৬ নভেম্বর: চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে সবসময় ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ির পাতুরি। পাতুরি মানেই যে ভেটকি অথবা কাতলা, তা নয়। সেই দস্তর ভেঙ্গে এবার পাতে পড়ুক ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ির পাতুরি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে চিংড়ির পাতুরি। চিংড়ির পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন ভাপা নয়, স্বাদ বদলাতে মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা

উপকরণ
চিংড়ি মাছ-৫০০ গ্রাম
কালো সর্ষে বাটা-২ টেবিল চামচ
সাদা সর্ষে বাটা-৩ টেবিল চামচ
পোস্ত বাটা-২ টেবিল টামচ
কাঁচা লঙ্কা বাটা-২টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
নারকেল বাটা-২ টেবিল চামচ
টক দই-২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নুন ও চিনি-স্বাদমতো
সর্ষের তেল-৩ টেবিল চামচ
কুমড়ো পাতা-২টি

প্রণালী
প্রথমেই চিংড়ি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে চিংড়িগুলি নিয়ে একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, টক দই, নুন, চিনি, সব রকম গুঁড়ো মশলা ও সর্ষের তেল ভাল করে মিশিয়ে নিন।এবার কুমড়ো পাতায় ভাল করে সর্ষের তেল মাখিয়ে চিংড়িগুলি হাত দিয়ে গোল করে দিন। এবার সর্ষের তেল দিয়ে চিংড়ি রাখা কুমড়ো পাতাটি প্যানের উপর রেখে দিন। আর একটি কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিয়ে ভাপে সেদ্ধ হতে দিন। ১০-১৫ মিনিট পর কুমড়ো পাতাটি উল্টে দিন। নীচের অংশটি উপরের দিকে দিয়ে ওপিঠটা সেঁকে নিন। ১০ মিনিট রেখে দিলেই হয়ে যাবে চাপড়া চিংড়ির পাতুরি। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে চিংড়ির এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি