Home » রেশন দুর্নীতি মামলায় ১৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত

রেশন দুর্নীতি মামলায় ১৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বরঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় ১৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। যদিও এদিন আদালতে জামনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়। ইডি হেফাজতের পর এবার জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার তাঁকে আদালতে তোলা হলে, জামিনের আবেদন জানাননি তিনি। শারীরিক অসুস্থতার কথা বলে সরকারি হাসপাতালে ভর্তি করানোর কথা বলেন বালুর আইনজীবী। এদিকে ইডি জানায়, তাঁরা জেলে গিয়ে জেরা করতে চায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে। এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, অভিযুক্ত প্রভাবশালী।

আরও পড়ুন    বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা! সরযূ নদীর তীরে জ্বলল ২২ লক্ষ প্রদীপ

একইসঙ্গে ইডি আদালতে জানায়, প্রথম থেকেই বালুর বয়ানে অসঙ্গতি রয়েছে। তাই জেলে গিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই মুখোমুখি জেরায় জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়ে স্বীকার করে নিয়েছেন যে, ৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে জ্যোতিপ্রিয়ই নির্দেশ দিয়েছিলেন।উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন তল্লাশিতে ফের উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে আরও ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গায় ২৭ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় ইডি।

 

নদিয়া, বনগাঁর পাশাপাশি কলকাতার একটি অফিসে ও উলুবেড়িয়ার একটি মিলে। অঙ্কিত ইন্ডিয়ার যে অফিস ও মিল থেকেই এই ১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বাকি জায়গাগুলি থেকে আরও নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। একইসঙ্গে প্রচুর নথিও উদ্ধার করেছে ইডি। কোনও অপরাধমূলক পথই এই বিপুল পরিমাণ টাকার উৎস বলে মনে করছে ইডি। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।এর আগে গত সোমবারই ছিল ইডি হেফাজতের শেষদিন। এদিন আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হয় মন্ত্রীকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘ ভালো নেই আমি। যা করেছে এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট আমাকে নিশ্চয়ই মুক্তি দেবে। আমি নির্দোষ।’ কিন্তু দিন শেষে দেখা গেল, এদিন আদালতে জামিনই চাননি মন্ত্রী। সওয়াল শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

About Post Author