সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বরঃ লোকসভা নির্বাচনের আগে জেলা স্তরে বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল। সোমবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে। জেলার নতুন কমিটি থেকে বাদ পড়েছে অনেক তাবড়দাবড় নেতার নাম। তালিকায় আবার অনেক নতুন নামও সংযোজন করা হয়েছে। এই তালিকা মারফত জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলা সভাপতির করা হয়েছে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইককে। জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন মহুয়া গোপ। দার্জিলিং সমতলে পাপিয়া ঘোষ ও পাহাড়ে শান্তা ছেত্রীকে সভাপতি করা হয়েছে। কোচবিহারের জেলা সভাপতি পদে পুনর্বহাল রইলেন অভিজিৎ দে ভৌমিক। একইভাবে মালদার জেলা সভাপতি হিসেবে পুর্নবহাল রইলেণ আব্দুর রহিম বক্সি। উত্তর দিনাজপুরে কানহাইয়ালাল আগরওয়াল ও দক্ষিণ দিনাজপুরে শুভাশিস ভাওয়ালকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, বৈবাহিক জীবনে অশান্তি! জানুন রাশিফল
অন্যদিকে, বীরভূমের জেলা সভাপতির তালিকায় নাম নেই অনুব্রত মণ্ডলের। কৃষ্ণনগরে সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে। উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তপতী দত্তকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রত্না বিশ্বাসকে। বসিরহাট সাংগঠনিক জেলায় চেয়ারপার্সন থেকে হাজি নুরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ওই জেলার সভাপতি ছিলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁকে করা হয়েছে চেয়ারপার্সন।একইসঙ্গে দলের সম্পাদক পদে চার জনের নামও সোমবার প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের নতুন তালিকায় বীরভূমে জেলায় কোনও সভাপতির নাম ঘোষণা করা হয়নি। ওই জেলায় দলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। সভাপতির কাজখা সামলাবে বীরভূম জেলার কোর কমিটি।
আরও পড়ুন জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে বদল এনেছে তৃণমূল। সেনে আগে সভাপতি ছিলেন আবু তাহের খান। অসুস্থতার কারণে তাঁকে সরিয়ে ওই পদে আনা হয়েছে অপূর্ব সরকার-কে। ওই জেলার সায়নী সিংহ রায়কে দলের রাজ্য সম্পাদক করেছে তৃণমূল। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতি পদে সাংসদ খলিলুর রহমানকে রেখে দিলেও চেয়ারম্যান পদে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনকে। বাঁকুড়ার সংগঠনেও বড়সড় রদবদল করেছে তৃণমূল। ওই জেলার সভাপতি পদ থেকে দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে তালড্যাংরার বিধায়ক অরুপ চক্রবর্তীকে। অন্য দিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে আনা হয়েছে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে। ওই পদে ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। দার্জিলিং সাংগঠনিক জেলায় রাজ্যসভার প্রাক্তন সদস্য শান্তা ছেত্রীকে সভাপতি করেছে ঘাসফুল শিবির। আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের চেয়ারপার্সন পদে বদল করেছে তৃণমূল। নতুন চেয়ারপার্সন করা হয়েছে স্বপন নন্দীকে। এর আগে ওই দায়িত্বে ছিলেন জয়দেব জানা। এদিকে,


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান