সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বরঃ মিষ্টি ছাড়া বাঙালির যে কোন পার্বণ একেবারেই অসম্পূর্ণ। মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। ভাইফোঁটা উপলক্ষে ভাইদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন সিমাই কেশরী। ভাইদের মিষ্টিমুখ করান নিজের হাতে তৈরি সিমাই কেশরী দিয়ে। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই সিমাই কেশরী। সিমাই কেশরী বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
উপকরণ
ঘি- ৪ টেবিল চামচ
সিমাই- ১ কাপ
চিনি- আধ কাপ
কাজু- ২ টেবিল চামচ
কিশমিশ- ১ টেবিল চামচ
জল- ২ কাপ
কেশর- ১ টেবিল চামচ
ছোট এলাচ গুঁড়ো- ১ চা চামচ
খাবার রং- এক চিমটে

আরও পড়ুন আপনার পর্যবেক্ষণ শক্তি কি তীক্ষ্ণ, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
রন্ধন প্রণালী
প্রথমে ছোট একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে কেশর ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে ঘি গরম করে সিমাই দিয়ে হালকা করে ভেজে নিন। অন্য একটি কড়াইতে আবার ঘি গরম করে কাজু বাদাম এবং কিশমিশগুলি ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে ২ কাপ জল এবং ভেজানো কেশরের জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। জল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা সিমাই দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এর মধ্যে আধ কাপ চিনি দিয়ে দিন। আপনি চাইলে ফুড কালারও দিতে পারেন। এবার চিনি গলে যতক্ষণ পর্যন্ত না একেবারে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। রস শুকিয়ে গেলে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি