Home » শীতকালে ত্বকের জৌলুস ধরে রাখতে দারুণ কাজ করবে এই পানীয়

শীতকালে ত্বকের জৌলুস ধরে রাখতে দারুণ কাজ করবে এই পানীয়

সময় কলকাতা ডেস্ক, ১৫ নভেম্বর: শীতকালে ত্বকের জৌলুস বাড়াতে এখন থেকেই ঘরোয়া উপায়ে যত্ন নেওয়া দরকার। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার শীতকালে ত্বকের জৌলুস বাড়াতে কি করবেন, অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। শীতকালে ত্বকের জৌলুস বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে খাওয়া-দাওয়ার ওপর নজর দিতে হবে। ত্বকের জৌলুস বাড়াতে শীতকালে কিছু পানীয় আপনি খেয়ে দেখতে পারেন। আসুন দেখে নেওয়া যাক শীতকালে ত্বকের জৌলুস বাড়াতে কি কি পানীয় ভালো কাজ করে-

আরও পড়ুন  জম্মু কাশ্মীরের ডোডায় বাস খাদে পড়ে ৩৬ যাত্রী নিহত

হলুদ ও লেবুর রস
হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ব্রণ কিংবা র্যাশের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।

আপেল সিডার ভিনিগার
ত্বকের যত্নে আপনি সকাল শুরু করেন আপেল সিডার ভিনিগার দিয়ে। শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দিতে দারুণ সাহায্য করে আপেল সিডার ভিনিগার। শরীরের বিপাকীয় হার বাড়ায় এই ভিনিগার। বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকলে ত্বকের এর প্রভাব পড়ে। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ দূর করতেও সমান ভাবে উপকারী আপেল সিডার ভিনিগার।


আমলকী ও আ্যলভেরার রস
ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী।প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশয়ে খেলে ব্রনর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া জায়।এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট।যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী।

কোলাজেন সমৃদ্ধ পানীয়
ত্বকে পুষ্টি জোগাতে রোজের খাদ্যতালিকায় কোলাজেন সমৃদ্ধ পানীয় রাখুন। প্রতিদিন সকালে খালিপেটে এই পানীয় খান। কোলাজেন ত্বকে ভিতর থেকে পুষ্টি জোগায়। ব্রণর সমস্যা মেটাতে, ব্রণর কারণে তৈরি হওয়া উন্মুক্ত রোম ছিদ্র বন্ধ করতে, ত্বকের রুক্ষতা দূর করতে এবং ত্বক টানটান রাখতে অত্যন্ত কার্যকর কোলাজেন সমৃদ্ধ পানীয়।

About Post Author