Home » জম্মু কাশ্মীরের ডোডায় বাস খাদে পড়ে ৩৬ যাত্রী নিহত

জম্মু কাশ্মীরের ডোডায় বাস খাদে পড়ে ৩৬ যাত্রী নিহত

সময় কলকাতা ডেস্ক,১৫ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি, ৫৫ জন যাত্রী নিয়ে, বাটোতে-কিশতওয়ার জাতীয় মহাসড়কের ত্রংগাল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে যায়। আওতাদের ওপর অনেকের অবস্থাই আশঙ্কা জনক। জম্মু কাশ্মীরের ডোডায় হওয়া দুর্ঘটনায় রাজ্য প্রশাসন নিহত ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

“দুর্ঘটনাস্থল থেকে প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুযায়ী,   দুর্ভাগ্যবশত ৩৬ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৬জন গুরুতর আহত হয়েছে,” কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন।
তিনি আরও জানান, আহতদের ডোডা ও কিশতওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।।

আরও পড়ুন :চাঁদার জুলুমবাজদের হামলায় মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের

About Post Author