সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: ঋতুস্রাবের কারণে মাসের নির্দিষ্ট কয়েকটি দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীকেই কিছুটা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এইসময় অতিরিক্ত ধকল পড়ে শরীরের উপর। এমনকি পেটে ব্যাথায় জর্জরিত হতে হয় অনেক নারীকেই। ঋতুস্রাব চলাকালীন ব্রণ, উত্তেজনা, ক্লান্তি, অনিদ্রা, শক্তির অভাব, বিষণ্ণতা এবং মেজাজ পরিবর্তনের লক্ষণও দেখা দিতে পারে। বর্তমানে ঋতুস্রাব চলাকালীন যন্ত্রণার কারণে নারীদের মনে অনেক নেতিবাচক চিন্তাও জাগে। এই লক্ষণগুলি কখনও কখনও মহিলাদের জন্য বেশ ক্ষতিকারক হয়ে ওঠে। ঋতুস্রাব চলাকালীন যে স্ট্রেস হয় শরীরে অনেক ধরনের নিউরোকেমিক্যালের পরিবর্তন হয়। সে কারণেই ঋতুস্রাব চলাকালীন কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত। এই তালিকায় রয়েছে-
আরও পড়ুন উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় শ্রমিকদের উদ্ধারের জন্য আনা হচ্ছে বিশেষ উদ্ধারকারী দল
ভাজাভুজি
জাঙ্ক ফুড খাওয়া শরীরের পক্ষে ভাল নয়। আর এই সময় এমন খাবার খেলে তো আরও বিপদ! পিরিয়ডের সময় ফ্রায়েড খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। ডোবা তেলে ভাজা মুখরোচক খাবারগুলি ঋতুস্রাব চলাকালীন না খাওয়াই ভাল। এই খাবারগুলি খেলে বদহজম, পেটের গন্ডগোলের মতো সমস্যা দেখা দিতে পারে।
আটা-ময়দা জাতীয় খাবার
আটা-ময়দা দিয়ে তৈরি খাবারে শর্করা থাকে। ফলে ঋতুস্রাবের সময়ে এমন খাবার খাওয়া উচিত নয়।
চিনি
ঋতুস্রাব চলাকালীন চিনি জাতীয় খাবার খাওয়া ঠিক নয়। এই সময় বেশি মিষ্টি খেলে শরীরে শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। এর পাশাপাশি পেটে ব্যথা, পেশিতে যন্ত্রণার মতো সমস্যাও দেখা দিতে পারে।
ঠান্ডা পানীয়
ঋতুস্রাবের সময়ে ঠান্ডা পানীয় একেবারেই খাবেন না। এই ধরনের পানীয় খেলে রক্ত পুরোপুরি শরীরের বাইরে বেরোতে পারে না। রক্ত শরীরের ভেতরে জমে থাকলে পরবর্তী কালে ক্যানসার দেখা দিতে পারে।
চা-কফি
ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই চা-কফি খেতে থাকেন। এতে সাময়িক ভাবে স্বস্তি পেলেও এতে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কিছুটা হলেও হ্রাস পায়।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী