সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর: আমডাঙ্গা কাণ্ডে গ্রেফতার ১, ধৃত আনোয়ার হোসেন জয়নগরের পর আমডাঙা। ফের খুন করা হয় তৃণমূল নেতাকে। উত্তর ২৪ পরগণার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের উপর বোমা নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার কিছুসময় পরে বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। আমডাঙ্গা কাণ্ডে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম আনোয়ার হোসেন। শুক্রবার ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আনোয়ারকে নিজের ডেরা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে বারাসাত আদালতে তোলা হলে পুলিশের তরফে হেফাজতের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর খুনের পর বৃহস্পতিবার আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে বোমা মেরে খুন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজের চার চাকা গাড়ি নিয়ে কামদেবপুর হাটে বাজার করতে যান রূপচাঁদ মন্ডল ।হাটবার থাকায় হাটে ভীড় ছিল। গাড়ি থেকে নামার পরেই আচমকা দুষ্কৃতিরা এসে তাঁকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে। সেই বোমা সরাসরি লাগে প্রধানের শরীরে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোমা মেরেই দুষ্কৃতীরা চম্পট দেয় । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচেন নি তিনি। ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা ।

আরও পড়ুন: খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উত্তপ্ত আমডাঙ্গা
আমডাঙ্গা কাণ্ডে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার পিছনে বিরোধীদের হাত আছে বলে দায়ী করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিরোধীরা। তাঁদের পাল্টা দাবি, পঞ্চায়েতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই ঘটেছে এমন ঘটনা। ঘটনার অন্তর্তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন। তদন্তে অভিযুক্তদের মধ্যে উঠে আসে আনোয়ার হোসেনের নাম। তাকেই গ্রেফতার করে পুলিশ তদন্তের জাল গুটিয়ে আনছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে।।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের