সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর : বিশ্বকাপ মহাযজ্ঞ । ভারত জিতুক, চাইছে আসমুদ্রহিমাচল দেশবাসী।তার জন্য কামনার বিরামও নেই। এরই অঙ্গ হিসেবে দেশ জুড়ে চলছে ধর্মীয় যাগযজ্ঞ । পিছিয়ে নেই কলকাতাও।
২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ শেষ হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান। কুড়ি বছর পরে দেশের মাটিতে রয়েছে প্রতিশোধের সুযোগ। ক্রিকেটের আঙ্গিকে বিচার করলে ভারত তুল্যমূল্য এগিয়ে আছে। কারণ বিশ্বকাপে টানা ১০ টি জয়ের মুখ দেখেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া কিন্তু টুর্নামেন্টের শুরুতে একাধিক ম্যাচ হেরেছে। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া ভালো কাম ব্যাক করলেও ফাইনালে যেন কোনওভাবেই ফনা না তুলতে পারে তা চাইছে দেশবাসী আর তার জন্য খেলার প্রাক-মুহূর্তে যাগ-যজ্ঞ থেকে আরম্ভ করে সবধরণের কামনাই চলছে দেশ জুড়ে। বঙ্গ তার ব্যতিক্রম নয়।
কলকাতার বিভিন্ন জায়গায় টিম ইন্ডিয়ার জেতার জন্য যজ্ঞপাঠ চলছে। যাতে ইন্ডিয়া ওয়ার্ল্ডকাপ জিতুক সেই কামনায় চলছে মহাযজ্ঞ । বিশ্বকাপ যেন ভারতের রোহিতে শর্মার হাতে ওঠে, সেই কামনায় পাটুলি কে ব্লকের বাজার কমিটি করলো মহাযজ্ঞ । মহাযজ্ঞের আলোয় ভারতীয় ক্রিকেট টিম আরও উদ্ভাসিত হয়ে ওঠে কিনা জানার জন্য অপেক্ষা করতে হবে হাতে গোনা সামান্য কয়েকটা ঘন্টা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়