Home » রবিবার আহমেদাবাদে ভারত তৃতীয় বারের জন্য একদিনের বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন রেখা!

রবিবার আহমেদাবাদে ভারত তৃতীয় বারের জন্য একদিনের বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন রেখা!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ নভেম্বর: ভারত বিশ্বকাপ (ICC World Cup) জিতলে নগ্ন হবেন রেখা? অভিনেত্রীর মন্তব্যে শোরগোল সমাজ মাধ্যমে।কে হবে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা? জানা যাবে আর কিছু সময় পর। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত দুটি দল। এর মধ্যে ফাইনালের আগের দিন ফটোশ্যুটে বেশ খোলা মেজাজে দেখা গিয়েছে দুই দলের অধিনায়ককে। তবে ভারতীয় সমর্থকেরা বেশ চাপে রয়েছে। জায়গায় জায়গায় রোহিতদের (Rohit Sharma) মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে যজ্ঞও করছেন সমর্থকেরা। তবে চাপের মুখে এবার বেফাঁস মন্তব্য করলেন অভিনেত্রী রেখা (Actor Rekha)। তিনি জানিয়ে দিলেন ভারত বিশ্বকাপের ফাইনালে জিতলে তিনি প্রকাশ্যে নগ্ন হতে প্রস্তুত। তাঁর এই মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: ICC World Cup 2023: বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের তুরুপের তাস এই ক্রিকেটার, তবে তিনি বিরাট, রোহিত বা শামি নন! কে তিনি?

বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলে, প্রকাশ্যে নগ্ন হবেন বলে জানিয়েছেন তেলেগু অভিনেত্রী রেখা বোজ (Rekha Boj)। নিজের এক্স হ্যান্ডেলে রেখা লিখেছেন, ভারত বিশ্বকাপ বিশাখাপত্তনম সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দাঁড়াবেন তিনি। কম সময়ের মধ্যে তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যায়।

অভিনেত্রীর উদ্দ্যেশ্যে কটাক্ষের তির নিক্ষেপ করতে ভুল করেননি নেটিজেনদের একাংশ। কেউ কেউ মন্তব্য করেছেন “এটা লজ্জাজনক”। অনেকে মন্তব্য করেছেন “বোকামির চূড়ান্ত।” কেউ কেউ আবার অভিনেত্রীর কোথায় নগ্ন হওয়া উচিৎ তা নিয়েও জ্ঞান দিয়েছেন। তবে একজন যথার্থ লিখেছেন। যে অভিনেত্রী প্রচারের আলোয় উঠে আসর জন্য এসব মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি অভিনেত্রী রেখার সঙ্গে পুনম পাণ্ডের তুলনা করেছেন। প্রসঙ্গত, ২০১১ বিশ্বকাপ ফাইনালের আগে প্রকাশ্যে নগ্ন হওয়ার কথা বলেছিলেন পুনম।

আরও পড়ুন: ICC World Cup 2023: রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের লড়াইয়ের সাক্ষী থাকতে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার প্রাধনমন্ত্রীকে, এছাড়াও কারা রয়েছেন রবিবারের অতিথি তালিকায়?

তেলেগু সিনেমায় পরিচিত মুখ রেখা। তাঁর সঙ্গে নামে মিল রয়েছে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার। তবে এই রেখাকে দেশের মানুষ চিনতেন না। তাঁর পরিচিতি দক্ষিণের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ। কিন্তু বিশ্বকাপের ফাইনালের আগে সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দাঁড়ানোর ঘোষণা করে রীতিমত ঝড় তুলেছেন তিনি।  

About Post Author