সুজয় ভট্টাচার্য, দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২১ নভেম্বর: বনেদি বাড়ির পুজোর রীতিরেওয়াজ অধিকাংশ ক্ষেত্রেই স্বতন্ত্র। জগদ্ধাত্রী পুজো আয়োজনের ক্ষেত্রেও একই রীতি। দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক বনেদি বাড়িতে জগদ্ধাত্রী পুজো আয়োজন করা হয়ে আসছে। তালিকায় রয়েছে কাটোয়ার জমিদারবাড়ির পুজো। যেই জমিদারবাড়ি স্থানীয়দের কাছে মুহুরীবাড়ি নামেও খ্যাত।

আরও পড়ুন: বাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল মধুচক্র কারবার, অভিযান চালিয়ে ২ যুবতী ও ১ যুবককে আটক করল পুলিশ…
দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে কাটোয়ার মুহুরী পরিবারের পুজোর সঙ্গে। এই পরিবারের জগদ্ধাত্রী পুজো এবার ৩৫৮ বছরে পা দিল। পরিবারের বিশেষ রীতি মেনে বছরের পর বছর ধরে মহাধূমধামের সঙ্গে এখানে দেবীর আরধনার আয়োজন করা হয়। একদিনেই সপ্তমী অষ্টমী নবমী পুজো জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুজো হচ্ছে মঙ্গলবার। তিনটি পুজোই আলাদা করে করা হয় একইদিনে। এরমধ্যে নবমীর পুজোর নৈবেদ্য হিসেবে আমিষ দেওয়া হয়। ভোগ হিসাবে মাছ ও মাংস নিবেদন করা হয়। কাটোয়ার জমিদার বাড়ির সঙ্গে যুক্ত দুশো পরিবারের মানুষ রয়েছেন, তাঁরা একাত্ম পুজোর সঙ্গে। পুজো হয় শাক্তমতে। পুজো শেষে বেয়ারার কাঁধে চেপে জগদ্ধাত্রী মা বিসর্জন দেওয়া হয় ভাগীরথী নদীতে। সেই ট্রাডিশন ও ঐতিহ্য সমানে চলছে।

জমিদার বাড়ির প্রাণপুরুষ সোমনাথ মুহুরী ব্যানার্জী জানিয়েছেন নিষ্ঠাই তাঁদের পরিবারের জগদ্ধাত্রী পুজোর মূলকথা। বুধবার মুহুরী বাড়ীর জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন হবে শোভাযাত্রা সহকারে। শুরু থেকে শেষ পর্যন্ত আবেগ আর নিষ্ঠা মেনে পুজোকে ঘিরে উন্মাদনার কথা তুলে ধরেছেন পরিবারের সঙ্গে যুক্ত মানুষরা। বাড়ির প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছেন পরিবারের সদস্যরা। পরিবারের পাশাপাশি বনেদী বাড়ির এই পুজোতে স্থানীয়দের অংশগ্রহণও বিশেষভাবে নজর কেড়েছে।


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
বাংলা নববর্ষের ইতিহাস