Home » ঝোল-কষা তো অনেক হল, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাশ্মীরি মালাই মটন

ঝোল-কষা তো অনেক হল, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাশ্মীরি মালাই মটন

সময় কলকাতা ডেস্ক,  ২২ নভেম্বরঃ একঘেঁয়ে রান্না ছেড়ে মাঝে মাঝে নতুন কিছু রান্না করলে মুখের স্বাদের পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাশ্মীরি মালাই মটন। মটন রান্নায় নতুনত্ব আনতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি মালাই মটন। বিশেষ করে রুটি,পরোটা বা নানের সঙ্গে একবার এই কাশ্মীরি মালাই মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। কাশ্মীরি মালাই মটন খুব সহজ একটি রান্না, যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। কাশ্মীরি মালাই মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

উপকরণ

খাসির মাংস- ৫০০ গ্রাম

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ

নুন ও চিনি-স্বাদ মতো

তেজ পাতা-৩টি

শুকনো লঙ্কা-৩টি

কাঁচা লঙ্কা-৩-৪টি

ধনে পাতা কুচি-আধ কাপ

পেঁয়াজ-৩টি

আদা বাটা-১ টেবিল চামচ

রসুন বাটা-২ টেবিল চামচ

আরও পড়ুন    মানসিক চাপ বৃদ্ধি, আর্থিক লেনদেনে সতর্ক! পড়ুন রাশিফল

টক দই-১ কাপ

কসুরি মেথি-২ চামচ

ধনে গুঁড়ো-১ চা চামচ

জিরে গুঁড়ো-১ চা চামচ

হলুদ-আধ চা চামচ

গোটা জিরে-১ চা চামচ

তেল-১০০ গ্রাম

ফ্রেশ ক্রিম- আধ কাপ

প্রণালী

প্রথমেই টক দই, রসুন বাটা, নুন ও অল্প তেল দিয়ে মাংসের টুকরোগুলো আধ ঘণ্টা মাখিয়ে রেখে দিন। এবার সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। মিনিট পাঁচেক পরে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। এতে অর্ধেক পাতিলেবুর রস দিন। মাংস কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছেড়ে এলে ফেটানো টক দই আর কসুরি মেথি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা নানের সঙ্গে একেবারে জমে যাবে কাশ্মীরি মালাই মটন।

About Post Author