সময় কলকাতা ডেস্ক, ২৪ নভেম্বর : প্রতিবেশী তরুণের লালসার শিকার কিশোরীর গর্ভসঞ্চার। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী গুজরাটের রাজকোট। সূত্রে প্রকাশ, রাজকোটে একটি ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হয়েছিল এবং তার পাড়ায় বসবাসকারী একটি বছর ষোলোর তরুণ তাকে অন্তঃসত্ত্বা করে তোলে।
১৬ বছর বয়সী ছেলেটির বিরুদ্ধে আইপিসি ধারা 376 (2) (এন) এবং 376 (3) এবং পকসো আইনের অধীনে মামলা করা হয়েছে। মেয়েটির বাবা মঙ্গলবার,২১ নভেম্বর,আজি দাম থানায় অভিযোগ দায়ের করে। মেয়েটিকে চিকিৎসার জন্য পাঠানো হলে বুধবার বিষয়টি সামনে এসেছে পুলিশ রিপোর্ট হাতে পাওয়ার পরে। পুলিশ জানতে পেরেছে, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও তার মিসক্যারেজ হয়ে যায়। মেয়েটি জানিয়েছে তাকে ধর্ষণ করার পরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত তরুণ। পুলিশ জানিয়েছে গির্জাতিতা এবং অভিযুক্ত দুজনেই আদতে বিহার থেকে গুজরাটে এসেছিল এবং দুজনেই পরিবারের লোকেরাই শ্রমিকের কাজ করার জন্য ভিনরাজ্যে এসেছে।
আরও পড়ুন শিক্ষামুলক ভ্রমণে গিয়ে ওড়িশায় জলপ্রপাতে ভেসে গেল আশুতোষের ছাত্র


More Stories
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
বারাসাতের একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ জমা পড়ল থানায়