সময় কলকাতা ডেস্ক,২৮ নভেম্বর : ইংল্যান্ড ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্যক্তিত্ব টেরি ভেনাব্লেস প্রয়াত । চেলসি ও ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং পরবর্তীতে ইংল্যান্ড ও বার্সেলোনার ম্যানেজার দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। টেরি ভেনাব্লেস ছিলেন ফুটবলের এমন একটি অধ্যায় যাকে তাঁর উদ্ভাবনী চিন্তার জন্য ফুটবল দুনিয়া মনে রাখবে।
ফুটবল ঘিরে ভেনাব্লেসের ক্যারিশমা, তার উদ্ভাবন, তার নেতৃত্বের জন্য অবশ্যই ইংল্যান্ডে ও গোটা বিশ্ব মাঠে এবং বাইরে তার সাফল্য ও ব্যক্তিত্বের জন্য স্মরণ করবে এবং স্বাভাবিকভাবেই সমস্ত ফুটবল বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।কারণ তার ফুটবলার এবং ম্যানেজার হিসেবে সাফল্যের গ্রাফ বেশ উঁচুতে থেকেছে বরাবরই।
টেরি ভেনাব্লেস ১৯৪৩ সালে এসেক্সে জন্মেছিলেন। কিশোর বয়সেই চেলসিতে যোগ দিয়েছিলেন, তিনি যখন চেলসিতে সই করেন তখন তার বয়স মাত্র ১৫। মাঝমাঠের দক্ষ ফুটবলার হিসেবে চেলসি সিনিয়র দলে ১৯৬০ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ছিলেন ভেনাব্লেস। তিনি ডোচার্টি’স ডায়মন্ডস-এর অন্যতম প্রধান সদস্য যিনি ১৯৬৫-র লিগ কাপ জিতেছিলেন। চেলসির হয়ে ২০২খানি ম্যাচ খেলে ২৬ টি গোল করেছিলেন টেরি ভেনাব্লেস। টটেনহামের হয়েও ফুটবল জীবনের বেশ কিছুটা সময় কাটান তিনি।ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সেভাবে সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
টেরি ভেনাব্লেস বিখ্যাত থেকে যাবেন তাঁর ম্যানেজার হিসেবে অসামান্য দক্ষতার জন্য। বর্তমান সময়ের অন্যতম সফল কোচ পেপ টেরি ভেনাব্লেসের বার্সার ওপরে প্রভাবের গুণকীর্তন করেছেন। তাঁর ব্যক্তিত্বের জন্য “এল টেল ” নাম অর্জন করা বার্সা-র ম্যানেজার ভেনাব্লেস ১৯৮৪ সালে স্প্যানিশ ক্লাবটিতে বেশ কিছু চমক আনেন। ৪-৪-২ প্রথায় ফুটবল তাঁর অন্যতম উদ্ভাবনী চিন্তার প্রয়োগের নজির।।
আরও পড়ুন উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান